ব্যাঙ্কে করা যাবে সোনার FD ! প্রতি বছর মিলবে দুর্দান্ত সুদ
কেন উৎসাহিত রিজার্ভ ব্যাঙ্ক?কেন্দ্রীয় ব্যাঙ্কের ধারণা, এখন মানুষ আগের মতো গয়নার বদলে সোনার কয়েন ও বারে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হচ্ছে। যদি এই কয়েন ও বার আবার ব্যাঙ্কে জমা দেওয়া হয়, তাহলে গ্রাহকরা যেমন সুদ পাবেন, তেমনি তাদের সোনাও সম্পূর্ণ নিরাপদ থাকবে।এই হিসেব থেকেই আরবিআই এই প্রকল্পে পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে। মনে করা হচ্ছে, বর্তমানে যে প্রায় ২.৫% সুদ দেওয়া হয়, তা বাড়িয়ে প্রায় ৪% করা হতে পারে।উল্লেখযোগ্য বিষয়, ২০২৫ সালেই মানুষ প্রায় ৩০০ টন সোনার কয়েন ও বার কিনেছেন। তাই এই বিপুল পরিমাণ সোনা যদি ব্যাঙ্কিং ব্যবস্থায় ফিরে আসে, তাহলে তা দেশের অর্থনীতির জন্য বড় সহায়ক হতে পারে।



Post Comment