ড্রেসিংরুমে বসে এ কী কাণ্ড! ফের বিতর্কে তোলপাড় বৈভবদের দল, কড়া শাস্তি রাজস্থানের অধিনায়কের

ড্রেসিংরুমে বসে এ কী কাণ্ড! ফের বিতর্কে তোলপাড় বৈভবদের দল, কড়া শাস্তি রাজস্থানের অধিনায়কের

জয়পুর: আইপিএলে (IPL 2026) প্লে অফের দৌড়ে ভালমতোই রয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে রাজস্থান। বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল শুরুতেই ঝড় তুলছেন। বল হাতে বিধ্বংসী জোফ্রা আর্চার। 

তারই মাঝে বড় বিতর্ক তৈরি হল রাজস্থান রয়্যালসে। কড়া পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। জোরাল ধাক্কা খেল রাজস্থান রয়্যালস শিবির। 

রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগের মোটা টাকা জরিমানা হল। তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে রিয়ানকে। যা নিয়ে বিতর্কের ঝড়।

আইপিএলে নিজের ফর্ম নিয়ে বেশ চাপে পরাগ। তাঁর ব্যাটে রান নেই। অনেকেই বলছেন যে, নেতৃত্বের বোঝা পরাগকে আরও কোণঠাসা করে ফেলছে। সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না। 

আরও পড়ুন: ২৪৩ তুলেও হার! প্লে অফের দৌড় থেকে কি ছিটকে গেল মুম্বই ইন্ডিয়ান্স? পয়েন্ট টেবিলে কে কোথায়?

তার মাঝেই বিতর্কে জড়িয়েছিলেন পরাগ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন পরাগের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে ড্রেসিংরুমে বসে তাঁকে ই সিগারেট সেবন করতে দেখা গিয়েছে। ভারতে এমনিতেই ই সিগারেট বিক্রি, ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তার ওপর ড্রেসিংরুমে বসে ধূমপান করা তো একেবারেই নিষিদ্ধ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন। 

অবশেষে কড়া শাস্তির পথে হাঁটল ভারতীয় বোর্ড। পরাগের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি অমিত শর্মার কাছে নিজের দোষ কবুলও করে নিয়েছের পরাগ, খবর বোর্ড সূত্রে।

 

নিয়ম ভেঙ্গে বারবার বিতর্কে জড়াচ্ছে রাজস্থান রয়্যালস শিবির। এর আগে তাদের ম্যানেজার রোমি ভিন্ডার ডাগ আউটে বসে মোবাইল ফোন ব্যবহার করেছিলেন। তাঁরও জরিমানা হয়েছিল। এবার ড্রেসিংরুমে বসে ধূমপান করে বিতর্কে জড়ালেন অধিনায়ক পরাগ। তাঁরও মোটা অঙ্কের জরিমানা হল।

আরও পড়ুন: আইপিএলের মাঝেই বিরাট দুঃসংবাদ! মাতৃহারা হলেন তারকা অলরাউন্ডার, শোকবার্তা সতীর্থদের



Post Comment

You May Have Missed