Dilip Ghosh: বিজেপি রাজ্যে কটা আসন পাবে? কোন দফতরের মন্ত্রী হতে চান? সম্ভাব্য মন্ত্রীসভা নিয়ে অকপট দিলীপ ঘোষ
Last Updated:
Dilip Ghosh: আমি সোস্যাল মিডিয়ার চর্চায় বিশ্বাসী নই। আমি ফেসবুকের বদলে ফেস টু ফেস-এ বেশি ভরসা রাখি। কিছু মানুষ সোস্যাল মিডিয়ায় সরকার গড়ে-ভাঙে। মন্ত্রিসভা গঠন করে, বলছেন দিলীপ।
কলকাতাঃ “প্রথম দফায় ১১০। অমিত শাহ বলে গিয়েছেন। দ্বিতীয় দফায় কলকাতায় ৮৮ শতাংশ ভোট পড়েছে। ঐতিহাসিক ব্যাপার। বাংলার ভোটের ট্রেন্ড বলে দিচ্ছে পরিবর্তন আসছে। কিন্তু আমি সংখ্যা বলতে পারব না, তবে পর্যাপ্ত সিট আসছেই।” রাজ্যে বিধানসভা নির্বাচন শেষের পরেরদিন সকালেই বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
দিলীপ বলেন, “পুলিশ, পাবলিক, গ্রাম, শহর সবাই পরিবর্তনের কথা বলেছে। বিহারে শেষ মুহূর্ত পর্যন্ত বোঝা যায়নি কে জিতবে। সংখ্যা বলা বুদ্ধিমানের কাজ নয়। তবে এমন সংখ্যাগরিষ্ঠতা পাব, যাতে আর পিছনে ফিরে তাকাতে হবে না। বুক ফুলিয়ে সরকার চালানোর মতো মেজরিটি পাব। অন্য দল ভাঙানোর প্রশ্নই নেই। যদি কেউ নিজে থেকে আসতে চায় তাকে সসম্মানে আনা হবে।”
Location :
Kolkata,West Bengal




Post Comment