বন্ধন ব্যাঙ্কের FY25-26-এ দারুণ ফলাফল ! ১১% বৃদ্ধি পেয়ে মোট ব্যবসা ছাড়াল ৩.২ লক্ষ কোটিরও বেশি

বন্ধন ব্যাঙ্কের FY25-26-এ দারুণ ফলাফল ! ১১% বৃদ্ধি পেয়ে মোট ব্যবসা ছাড়াল ৩.২ লক্ষ কোটিরও বেশি

Last Updated:

Bandhan Bank’s FY25-26 total business grew by 11%: ২০২৫-২৬-এ ব্যাঙ্কের মোট মুনাফা হয়েছে ১২২৪ কোটি টাকা। বর্তমানে বন্ধন ব্যাঙ্ক ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতে অবস্থিত ৬৩৫০ টিরও বেশি শাখা ও আউটলেটের মাধ্যমে প্রায় ৩.২ কোটি গ্রাহককে পরিষেবা দিচ্ছে।

বন্ধন ব্যাঙ্কের FY25-26-এ দারুণ ফলাফল
বন্ধন ব্যাঙ্কের FY25-26-এ দারুণ ফলাফল

কলকাতা: বন্ধন ব্যাঙ্ক মঙ্গলবার ২০২৫-২৬-এর আর্থিক ফল প্রকাশ করেছে। এই সময়ে ব্যাঙ্কের মোট ব্যবসা ১১%-এর বেশি বেড়ে ৩.২ লক্ষ কোটিরও বেশি হয়েছে। বর্তমানে ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে প্রায় ৭৪% রিটেল আমানত।

এই বৃদ্ধির মূল কারণ হল ব্যাঙ্কের বিস্তৃত শাখা ও আউটলেট নেটওয়ার্ক, কাজের দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকদের আরও ভাল পরিষেবা দেওয়ার ধারাবাহিক চেষ্টা। অর্থবর্ষ ২০২৫-২৬-এ ব্যাঙ্কের মোট মুনাফা হয়েছে ১২২৪ কোটি টাকা। বর্তমানে বন্ধন ব্যাঙ্ক ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতে অবস্থিত ৬৩৫০ টিরও বেশি শাখা ও আউটলেটের মাধ্যমে প্রায় ৩.২ কোটি গ্রাহককে পরিষেবা দিচ্ছে। বন্ধন ব্যাঙ্কে কর্মরত মোট কর্মীর সংখ্যা ৭৫ হাজারেরও বেশি।

FY26 চলাকালীন ব্যাঙ্কের মোট আমানত ১০% বেড়ে পৌঁছেছে ১.৬৬ লক্ষ কোটিতে। একই সময়ে মোট ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১.৫৪ লক্ষ কোটি। কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে CASA অনুপাত রয়েছে ২৯.৩%। ব্যাঙ্কের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (CAR) ১৮%, যা নিয়মে নির্ধারিত সীমার তুলনায় অনেকটাই বেশি এবং ব্যাঙ্কের আর্থিক স্থিতি মজবুত থাকার ইঙ্গিত দেয়।

ব্যাঙ্কের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে গিয়ে এমডি ও সিইও পার্থ প্রতীম সেনগুপ্ত বলেন, “FY 2025–26-এ বন্ধন ব্যাঙ্কের পারফরম্যান্স আমাদের মজবুত ভিত ও স্থিতিশীল ব্যবসার প্রমাণ। আমরা গ্রাহকদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ডিজিটাল পরিষেবার উপর জোর দিয়ে এগিয়ে যেতে চাই। এর জন্য আরও বেশি ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি করা, নতুন পণ্য যোগ করা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে নিরাপদ ও স্থায়ী বৃদ্ধি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

Post Comment

You May Have Missed