West Bengal Election 2026: শান্তিপুরে রাতারাতি বিজেপির বিরুদ্ধে ‘অস্বস্তিকর’ পোস্টার! গোষ্ঠীদ্বন্দ্ব না বিরোধীদের চাল? তুঙ্গে জল্পনা
Last Updated:
West Bengal Assembly Election 2026: শান্তিপুরে ভোটের আগে পোস্টার যুদ্ধ! বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হিন্দি ও বাংলায় একাধিক পোস্টার ঘিরে অস্বস্তিতে গেরুয়া শিবির। তৃণমূলের দাবি, এটি বিজেপির নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: দ্বিতীয় দফার নির্বাচনের আগে শহর জুড়ে বিজেপির বিরুদ্ধে পোস্টারকে কেন্দ্র করে তীব্র জল্পনা। আর দিন কয়েক পরেই বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। সেই নির্বাচনের আগেই এবার শহরজুড়ে বিজেপির বিরুদ্ধে অস্বস্তিকর পোস্টারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুর ৮৬ বিধানসভা এলাকায়। দেখা যায় শহরের বিভিন্ন দেওয়ালে রাস্তার ধারে ধারে একাধিক বাংলা ও হিন্দিতে বিজেপির বিরুদ্ধে লাগানো হয়েছে পোস্টার।
শান্তিপুর শহরের বিভিন্ন জায়গায় ঘরের পোস্টারগুলি লাগানো হয়েছে বাংলা এবং হিন্দিতে। যেখানে বলা হয়েছে, “জয় শ্রী রাম ভোটে বলো – রামের ঘরে পা রাখো না। এই বিজেপিকে চেনে শান্তিপুর – মিথ্যে কথায় ভুলবে না!”
নদিয়ার শান্তিপুর বিধানসভার বিজেপি প্রার্থী স্বপন দাসকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পোস্টারের ব্যাপারে কোনও কিছুই বলতে পারেননি। রবিবার সকালে শান্তিপুর শহরের আনাচে-কানাচে বিজেপির বিরুদ্ধে দেখা গেল একাধিক বিদ্রূপ মন্তব্য পোস্টার। যদিও এই পোস্টারকে কেন্দ্র করে মুখে কুলুপ বিজেপি প্রার্থী স্বপন দাসের। তার দাবি তিনি কিছুই জানেন না।
অন্যদিকে এই পোস্টারকে ঘিরে তৃণমূলের শহর-সভাপতি বৃন্দাবন প্রামাণিকের দাবি, তৃণমূল পোস্টারের রাজনীতি করে না। মানুষ তৃণমূলের প্রতি আস্থা রেখেছে এবার বিপুল ভোটে জয়লাভ করবে শান্তিপুর বিধানসভায়। বিজেপির ১০-১২ টা গোষ্ঠী হয়তো গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই পোস্টার মারতে পারে নিজেরাই। এগুলো কিছুই নয় নির্বাচনের আগে প্রচারের আলোয় আসার চেষ্টা। তৃণমূল কংগ্রেস প্রচার নিয়ে ব্যস্ত এইসব ভাবার সময় নেই। অন্যদিকে নির্বাচনের তিন দিন আগে শান্তিপুরের শহর জুড়ে বিজেপির বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর জল্পনা।
Nadia,West Bengal
West Bengal Election 2026: শান্তিপুরে রাতারাতি বিজেপির বিরুদ্ধে ‘অস্বস্তিকর’ পোস্টার! গোষ্ঠীদ্বন্দ্ব না বিরোধীদের চাল? তুঙ্গে জল্পনা



Post Comment