২৪ দিন ‘নিখোঁজ’ থাকার পরে, অবশেষে যোগাযোগ করা গেল পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের সঙ্গে!

২৪ দিন ‘নিখোঁজ’ থাকার পরে, অবশেষে যোগাযোগ করা গেল পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের সঙ্গে!

কলকাতা: ‘নিখোঁজ’ হয়ে যাওয়ার ২৪ দিন পরে, অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় প্রথমে পরিচালকের স্ত্রীর পোস্ট থেকেই জানা যায়, পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাঙ্ক থেকে টাকা তুলতে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকেই আর খোঁজ মিলছিল না তাঁর। দীর্ঘ ২৪ দিন পরে, খোঁজ মিলল পরিচালকের। জানা গিয়েছে, এক বন্ধুর বাড়িতে রয়েছেন তিনি, কলকাতার বাইরে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরিচালককে যে পাওয়া গিয়েছে, সেই খবর জানিয়েছেন তাঁরই স্ত্রী। তবে কেন পরিচালক এমন পদক্ষেপ নিয়েছিলেন, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। 

কোথায় খোঁজ মিলল ‘নিখোঁজ’ পরিচালকের?

সোশ্যাল মিডিয়ায় আজ, পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘উৎসবের খোঁজ মিলেছে। ওঁর এক বন্ধুর সঙ্গে, কলকাতার বাইরে এই মুহূর্তে রয়েছে ও। আমি সেখানে যাচ্ছি, সঙ্গে করে ওঁকে কলকাতায় ফিরিয়ে আনব। এর থেকে বেশি আমি এই মুহূর্তে আর কিছু জানি না। আমায় একটু সময় দিন। আমি যখন গোটা বিষয়টা জানব, আপনাদের ও অবশ্যই সবটা জানাব। যাঁরা এতদিন আমাদের খোঁজ নিয়েছেন, পাশে থেকেছেন… তাঁদের অনেক ধন্যবাদ। আপনাদের প্রার্থনায় আমাদের রাখবেন।’

গত ২ এপ্রিল রাতে থানায় মিসিং ডায়েরি দায়ের করেন উৎসব মুখোপাধ্যায়ের স্ত্রী। কিছুদিন আগেই পরিচালকের বাবা মারা গিয়েছেন। তাঁর স্ত্রী সেই সময়ে জানিয়েছিলেন, নিমতা এলাকার ব্যাঙ্ক থেকে টাকা তোলার কথা জানিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন স্বামী। নিজের ফোন রেখে বাবার ফোন নিয়ে বেরিয়েছিলেন। রাত পর্যন্ত পরিচালক বাড়ি না ফেরায়, আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্ত্রী। দুপুরবেলা অবশ্য পরিচালক ফোন করে বাড়িতে জানিয়েছিলেন, তিনি ব্যাঙ্কে রয়েছেন। এরপরে তাঁর ফোন বন্ধ হয়ে যায়। এরপরে, ২৪ দিন পরে খোঁজ মিলল পরিচালকের। সোশ্যাল মিডিয়ায় মৌপিয়ার পোস্ট দেখে স্বস্তির নিশ্বাস ফেলেছেন অনেকেই।

উৎসব মুখোপাধ্যায়ের ফোন শেষবার ট্র্যাক করা গিয়েছিল, উল্টোডাঙ্গা স্টেশন পর্যন্ত। তবে সেখা থেকে কিভাবে তিনি ভিনরাজ্যে পৌঁছে গেলেন, সেই বিষয়টা এখনও স্পষ্ট হয়। গোটা বিষয়টা নিয়ে ধোঁয়াশা রয়েছে তাঁর নিজের পরিবারের কাছেই। পরিচালকের স্ত্রী জানিয়েছেন, তিনি নিজেও এখনও গোটা বিষয়টা জানেন না।

আরও পড়ুন: Rhea Chakraborty: ‘প্রমাণ নেই,’ সুশান্তের মৃত্যুর পরে রিয়ার ফ্রিজ হয়ে যাওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে বলল কোর্ট

 

Previous post

West Bengal Election 2026: শান্তিপুরে রাতারাতি বিজেপির বিরুদ্ধে ‘অস্বস্তিকর’ পোস্টার! গোষ্ঠীদ্বন্দ্ব না বিরোধীদের চাল? তুঙ্গে জল্পনা

Next post

NPS Rules 2026: অবসরের সময় কত টাকা পেনশন পাবেন ? জেনে নিন পুরো ক্যালকুলেশন

Post Comment

You May Have Missed