এখনও পাননি ভোটার স্লিপ? নিজের পার্ট-সিরিয়াল নম্বর জেনে নিন ঘরে বসেই, কীভাবে?

এখনও পাননি ভোটার স্লিপ? নিজের পার্ট-সিরিয়াল নম্বর জেনে নিন ঘরে বসেই, কীভাবে?

কলকাতা: প্রথম দফার নির্বাচন শেষ, এবার দ্বিতীয় দফা তথা শেষ দফার নির্বাচন। ইতিমধ্যেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিয়ে আসছে বিএলও-রা। তবে এখনও অনেকে পাননি। একথা ঠিক যে ভোটার স্লিপ ছাড়া ভোট দিতে পারবেন না। তবে নিজের পার্ট নম্বর, সিরিয়াল নম্বর কীভাবে জানবেন তা নিয়ে চিন্তা করছেন?  

ভোটার ইনফরমেশন স্লিপ কোনও পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য নয়। তবে ভোট দিতে ভোটার কার্ড নিয়ে যাওয়া বাধ্যতামূলক। তা না থাকলে ভোট দিতে হলে EPIC কার্ড ছাড়াও নির্ধারিত ১২টি বৈধ পরিচয়পত্রের মধ্যে যে কোনও একটি সঙ্গে রাখতে হবে।                                       

ভোটার স্লিপ না পেলেও নিজের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর জানা যায়। এর জন্য যেতে হবে voters.eci.gov.in ওয়েবসাইটে। সেখানে ‘সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট’ অপশনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে। সেখানে নিজের এপিক নম্বর, মোবাইল নম্বর (Voter Slip) দিয়ে কিংবা সার্চ বাই ডিটেলস এর মধ্যে একটি অপশন বেছে নিতে হবে। সেখানে দরকারি তথ্য দিয়ে সার্চ করলেই জানা যাবে সিরিয়াল এবং পার্ট নম্বর।                              

এছাড়াও, গুগলে CEO West Bengal লিখে সার্চ করুন। পেজে Electors বলে অপশনটিতে ক্লিক করুন। Find your name in Electoral Roll অপশনটি দেখাবে। সেখানে Search Your Name in Electoral Roll-এ ক্লিক করুন। EPIC Number দিয়ে দিন, রাজ্যের নাম ও ক্যাপচা সঠিকভাবে বসিয়ে দিয়ে সার্চ করুন। আপনার ভোটার স্লিপটি পেয়ে যাবেন। ‘প্রিন্ট ভোটার ইনফরমেশনে’ ক্লিক করুন। ডাউনলোড হয়ে যাবে।

এমনকী, ECINET অ্যাপের মাধ্যমেও জানা যাবে এই তথ্যগুলি। সেখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট অপশনে গিয়ে একই ভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্চ করতে হবে। তারপরেই মিলবে নিজের পার্ট এবং সিরিয়াল নম্বর।                                                               

Previous post

WB Assembly Elections 2026: ‘পাঁচ তারিখেই দাঙ্গাবাজদের বিসর্জন হবে’, প্রথম দফার ভোটের পর আত্মবিশ্বাসী জুন মালিয়া

Next post

ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন আকাশ অম্বানি! সমর্থকদের কী ইঙ্গিত করলেন?

Post Comment

You May Have Missed