WB Assembly Elections 2026: ‘পাঁচ তারিখেই দাঙ্গাবাজদের বিসর্জন হবে’, প্রথম দফার ভোটের পর আত্মবিশ্বাসী জুন মালিয়া

WB Assembly Elections 2026: ‘পাঁচ তারিখেই দাঙ্গাবাজদের বিসর্জন হবে’, প্রথম দফার ভোটের পর আত্মবিশ্বাসী জুন মালিয়া

Last Updated:

শুক্রবার নদিয়ার শান্তিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে রোড শো করতে আসেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া। তৃণমূলের জেতা নিয়ে আত্মবিশ্বাসী তিনি

+

শান্তিপুরের জুন মালিয়া

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ‘মা-বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে’, প্রথম দফার ভোট নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল সাংসদ জুন মালিয়া , তোপ দাগলেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও। প্রথম দফার নির্বাচন অত্যন্ত ভাল হয়েছে এবং বাংলার মা-বোনেরা সকাল থেকে লাইন দিয়ে ‘দিদি’কে প্রাণ ভরে ভোট দিয়েছেন, মন্তব্য জুন মালিয়ার। শুক্রবার নদিয়ার শান্তিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে রোড শো করতে আসেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথম দফার নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন জুন। তিনি বলেন, ‘মা-বোনেরা যেভাবে সকাল থেকে লাইন দিয়ে ভোট দিয়েছেন, তাতে বিরোধীদের মাথা খারাপ হয়ে গিয়েছে।” অন্যদিকে, নিজের গন্তব্যে পৌঁছতে দেরির কারণ হিসেবে তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেন। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী গঙ্গা বিহারে যাচ্ছিলেন বলে আকাশপথে তাঁর ক্লিয়ারেন্স পেতে দেরি হয়, ফলে শান্তিপুরের মানুষের কাছে পৌঁছতে দেরি হয়েছে।

নির্বাচন কমিশনের ভূমিকা এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, ‘বাংলার মানুষ রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন। যতই হামলা করা হোক না কেন, আবার জিতবে বাংলা—এটাই প্রমাণিত হবে।’

বক্তব্যের শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রীকে ‘বঙ্গ জননী’, ‘বাংলার বাঘিনী’ এবং ‘মা দুর্গা’ আখ্যা দিয়ে তিনি প্রত্যয়ের সঙ্গে বলেন, “উনি অসাধারণ একজন নেত্রী। পাঁচ তারিখেই দাঙ্গাবাজদের বিসর্জন হবে।”

Post Comment

You May Have Missed