ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন আকাশ অম্বানি! সমর্থকদের কী ইঙ্গিত করলেন?

ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন আকাশ অম্বানি! সমর্থকদের কী ইঙ্গিত করলেন?

মুম্বই: সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হার। প্লে অফের দৌড় থেকে ক্রমশ দূরে সরছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। পয়েন্ট টেবিলের নীচের দিকে রয়েছে মুম্বই। ঝুলিতে মোটে ৪ পয়েন্ট। প্লে অফে উঠতে গেলে বাকি ৭ ম্যাচের মধ্যে ৬টিতে জিততে হবে। 

বৃহস্পতিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে আরও চাপে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ম্যাচের মাঝপথেই হার নিশ্চিত বুঝে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম মালিক, মুকেশ ও নীতা অম্বানির পুত্র আকাশ অম্বানি (Akash Ambani)। যা দলের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে।

ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে বিশ্রীভাবে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ড্যদের প্লে অফে ওঠার স্বপ্নও জোরদার ধাক্কা খেয়েছে। পয়েন্ট টেবিলে আট নম্বরে রয়েছে মুম্বই। টানা ম্যাচ না জিতলে এখান থেকে হার্দিকদের প্লে অফে ওঠা কঠিন। মনে করা হচ্ছে, ষষ্ঠ আইপিএল খেতাবের জন্য মুম্বইয়ের অপেক্ষা আরও বাড়বে।

হতাশায় এমন কাণ্ড

বৃহস্পতিবার ২০৮ রান তাড়া করতে নেমে ১০৪ রানে শেষ হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ১০৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হেরে যায়। রানের নিরিখে এটা মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে বড় হার। ম্যাচ শেষ হওয়ার খানিক আগেই আকাশ অম্বানিকে দেখা যায় ডাগ আউট ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। গ্যালারির দিতে তাকিয়ে ইঙ্গিতও করতে দেখা যায় তাঁকে। যা দেখে অনেকের মনে হয়েছে, আকাশ ক্রিকেটপ্রেমীদেরও মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেছেন। 

 

ম্যাচের পর জোরাল প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক ক্রিকেট খেলার ক্লান্তির জন্য ক্রিকেটারেরা এমন ব্যর্থ হচ্ছেন কি না তা নিয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়বর্ধনে সেই দাবি উড়িয়ে দিয়েছেন। বলেছেন, ‘আধুনিক ক্রিকেটে সকলেই পেশাদার। যারা বিশ্বকাপে খেলেছে তারা সকলেই আইপিএলে আসার আগে একটা বিরতি নিয়েছে। আমার মনে হয় না ক্রিকেটারেরাও এভাবে ভাবে বলে। আসল হচ্ছে ছন্দ পাওয়া, ধারাবাহিকতা দেখানো। সব মিলিয়ে ধারাবাহিকতাই আমরা দেখাতে পারছি না। হ্যাঁ, বোলিংয়েও আমাদের উন্নতি করতে হবে।’



Previous post

এখনও পাননি ভোটার স্লিপ? নিজের পার্ট-সিরিয়াল নম্বর জেনে নিন ঘরে বসেই, কীভাবে?

Next post

Weather Update: ভোটের দিন সবচেয়ে গরম আসানসোল, শহরবাসীর দুর্ভোগ চলবে আরও খানিকদিন! ‘অগ্নি’পরীক্ষা দিতে গিয়ে নাজেহাল মানুষ

Post Comment

You May Have Missed