Muri Ghugni: রঘুনাথগঞ্জে ভোট দিলেই মিলছে মুড়ি ঘুগনি! ভোটারদের প্রভাবিত করার বড় অভিযোগ
Last Updated:
Muri Ghugni: রঘুনাথগঞ্জে ভোট দিলেই মিলছে মুড়ি ঘুগনি! ভোটারদের প্রভাবিত করার বড় অভিযোগ
মুর্শিদাবাদ: ভোটের বাজারে বাম্পার হিট, বাজার কাঁপাচ্ছে ঘুগনি মুড়ি, প্রার্থী থেকে ভোটকর্মীদের ‘এই’ খাবারেই ভরসা। ভোটের দিনে দেখা গেল ঘুগনি মুড়ি দিতে।
রঘুনাথগঞ্জ বিধানসভার ইমামনগর এলাকার ৫৪,৫৫,৫৬ নং বুথে ভোটারদের ঘুগনি মুড়ি দিয়ে প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথা বললেন কংগ্রেস প্রার্থী নাসির শেখ। এর পাশাপাশি বুথে কেন্দ্র বাহিনী না থাকার অভিযোগ করলেন নাসির শেখ।
জানা গিয়েছে, ভোট দিলেই মিলছে প্যাকেট ভর্তি মুড়ি আর গরম গরম ধোঁয়া ওঠা ঘুগনি। ভোটারদের ঘুগনি, পাউরুটি, মুড়ি খাইয়ে হাত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠল ৫৪, ৫৫, ৫৬ নম্বর বুথের পাশে। অভিযোগ, সেখানে টিফিন খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। অভিযোগকারী খোদ একজন সাধারণ ভোটার।
এক ভোটার বলেন, “বুথের কাছাকাছি একটা বাড়ি থেকে মুড়ি, পাউরুটি দেওয়া হচ্ছে। এটা ঠিক নয়। সঙ্গে ভোটারদের টোটো করে আনা হচ্ছে। এটা রাজনৈতিক উদ্যোগে হচ্ছে। এটা একেবারেই দেওয়া উচিত না। এটা নির্বাচনী বিধিভঙ্গ। সকাল থেকে এসব চলছে।
”যদিও ঘুগনির বাটি হাতে এক ব্যক্তি বলেন, তৃণমূল, সিপিএম, বিজেপি বলে কিছু নেই। এখানকার সকলেই খাচ্ছেন। এলাকার কতগুলি ছেলে খাওয়াচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ হল, এখানে তৃণমূল, বিজেপি উভয়পক্ষের দিকেই আঙুল উঠছে।
Tanmay Mondal
Kolkata,West Bengal
Apr 23, 2026 11:32 PM IST



Post Comment