Assembly Election 2026: Nandigram: নন্দীগ্রামে কে জিতবেন?…প্রথম পর্বের ভোট মিটতেই বড় মন্তব্য তৃণমূল প্রার্থী পবিত্র করের

Assembly Election 2026: Nandigram: নন্দীগ্রামে কে জিতবেন?…প্রথম পর্বের ভোট মিটতেই বড় মন্তব্য তৃণমূল প্রার্থী পবিত্র করের

Last Updated:

Assembly Election 2026: Nandigram: আমরা আগেই পড়াশোনা করেছিলাম পরীক্ষার দিন পড়াশোনা করতে হয়নি। নির্বিঘ্নেই ভোট হল। আমরা বিপুল ভোটে জয় লাভ করতে চলেছি। শুভেন্দু অধিকারীর অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হবে। মন্তব্য পবিত্র করের ।

+

পবিত্র কর

নন্দীগ্রাম, সৈকত শী: ২৩ এপ্রিল ভোটদান পর্ব  শেষ হতেই নন্দীগ্রামে দাঁড়িয়ে বড় মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর। বৃহস্পতিবার সকাল থেকেই একপ্রকার নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। তার ব্যতিক্রম নয় নন্দীগ্রাম বিধানসভাও। টানটান উত্তেজনায় শেষ হয়েছে নন্দীগ্রামের ভোট। রাজ্য রাজনীতির চোখ ছিল নন্দীগ্রামের ওপর। দিনভর বিজেপি ও তৃণমূল প্রার্থীরা কোন কোন বুথে যাচ্ছেন, সেদিকেই নজর ছিল ক্যামেরার। নন্দীগ্রামে ভোটদানের সময় পবিত্র করকে দেখা গেলেও তার পর এক প্রকার দেখাই যায়নি তাঁকে। তবুও ভোটদান পর্ব শেষ হতে বড় মন্তব্য করলেন তিনি।

এদিন নন্দীগ্রাম বিধানসভায় নিজের বুথে সকাল সকাল ভোট দেন পবিত্র কর। ঠিক তার পরই নন্দনায়ক বাড় বুথে ভোট দেন শুভেন্দু অধিকারী। ভোট দেওয়ার পর সারা নন্দীগ্রাম ঘুরে বেড়িয়েছে শুভেন্দু। কিন্তু পবিত্র করকে দেখা যায়নি। নন্দীগ্রামের ভোটদান পর্ব শেষ হয়েছে। ভোটদান পর্ব শেষের পর সন্ধ্যোয় বিস্ফোরক মন্তব্য করলেন পবিত্র কর। শুধু তাই নয় নিজের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তিনি।

এদিন সন্ধ্যায় পবিত্র কর জানান, “নির্বিঘ্নেই ভোট হয়েছে নন্দীগ্রাম জুড়ে। বড় ব্যবধানে আমাদের জয় নিশ্চিত। এর পর  দিনভর তাঁকে নন্দীগ্রামে কেন দেখা যায়নি এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পরীক্ষার আগে পড়াশোনা করতে হয়। পরীক্ষার দিন পড়াশোনার দরকার নেই। আমরা পরীক্ষার আগে পড়াশোনা করেছি। তার পরেই তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারছেন। ওঁর অস্তিত্ব চিরতরে  বিলুপ্ত হবে।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Assembly Election 2026: Nandigram: নন্দীগ্রামে কে জিতবেন?…প্রথম পর্বের ভোট মিটতেই বড় মন্তব্য তৃণমূল প্রার্থী পবিত্র করের

Post Comment

You May Have Missed