TMC ক্ষমতায় আসার সময়ও যা হয়নি! রেকর্ড ভোটদান, কড়া নিরাপত্তাতেও অশান্তি, এক নজরে প্রথম দফা

TMC ক্ষমতায় আসার সময়ও যা হয়নি! রেকর্ড ভোটদান, কড়া নিরাপত্তাতেও অশান্তি, এক নজরে প্রথম দফা

কলকাতা: খুন নেই, বোমাবাজি নেই, গুলি নেই, মাস্ক পরে ছাপ্পা নেই, বুথ দখল নেই, প্রিসাইডিং অফিসারকে হুমকি নেই, বুথে অনধিকার প্রবেশ নেই, ভোটারের ওপর হামলা নেই, বাইক বাহিনীর দাপাদাপি নেই, ভোটের লাইনে বহিরাগত নেই, পাড়ার মোড়ে বেঞ্চ দিয়ে পথ আটকানো নেই, বুথের পাশে গুড়-বাতাসা নেই, বুথের বাইরে জটলা নেই, দাদু-ঠাকুমার নাম করে ভোট দেওয়া নেই, বুথে এজেন্ট বসতে বাধা নেই, কেন্দ্রীয় বাহিনীর বেড়ানো নেই, পুলিশের গা-ছাড়া মনোভাব নেই, গণতন্ত্রের উৎসবের এই ‘নেই-রাজ্য়ে’, একটা জিনিস কিন্তু এবার আছে, আর সেটা হল- গণতন্ত্রের উৎসবে, গণদেবতার বিপুল অংশগ্রহণ!

এক ঝলকে দেখে নেওয়া যাক প্রথম দফার হাইলাইটস

রেকর্ড ভোটদান

SIR-এর পর প্রথম দফায় ভোট পড়ল ৯২ শতাংশেরও বেশি। সবচেয়ে বেশি ভোট পড়ল কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে। পাহাড়, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বাদে সব জায়গায় ভোট পড়ল ৯০ শতাংশের বেশি। SIR-এর পর ভোট-সুনামি। ভগবানগোলা, রঘুনাথগঞ্জে ভোট পড়ল প্রায় ৯৭ শতাংশ। সামশেরগঞ্জ, লালগোলা, ফারাক্কা, রানিনগরে ভোটের হার ৯৬ শতাংশ। ৯৫ শতাংশ ভোট পড়ল কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে। এগারোয় তৃণমূল ক্ষমতায় আসার সময় ভোট পড়েছিল প্রায় ৮৫ শতাংশ। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেও ছাব্বিশে ভোট পড়ল ৯২ শতাংশেরও বেশি। রেকর্ড ভোটে খুশি কমিশন। CEO-র প্রশংসায় CEC।

নিরাপত্তার বজ্র আঁটুনি, তারপরেও বিক্ষিপ্ত অশান্তি

রেকর্ড ভোটের মধ্যেই প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তিও হল। আক্রান্ত ৪ বিজেপি প্রার্থী। কুমারগঞ্জ, কীর্ণাহার থেকে ঘাটাল, আসানসোল। ঝরল রক্ত, চলল ভাঙচুর। নওদায় আক্রান্ত হুমায়ুন। দুবরাজপুরে ধুন্ধুমার। খয়রাশোলে আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী। ইটবৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর। সার্ভিস রিভলভার বের করতে হল পুলিশকে। কেন্দ্রীয় বাহিনীও আক্রান্ত! মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর থেকে বীরভূম, আসানসোল। প্রথম দফায় জেলায় জেলায় বিরোধীদের উপর হামলা। কোথাও মার, কোথাও ভোটারদের হুমকি! বুথে এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগে তৃণমূলকর্মীদের ধাওয়া, পাল্টা কুমারগঞ্জের বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে বেধড়ক মার, ৫ জন গ্রেফতার। হুমায়ুন-তৃণমূল সংঘাতে দফায় দফায় উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা। ২ পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, গাড়ি ভাঙচুর। রণক্ষেত্র নওদা! ভোটে রক্তাক্ত বীরভূম। লাভপুরে মাথা ফাটল বিজেপি প্রার্থীর এজেন্টের। আসানসোলে অগ্নিমিত্রার গাড়ি ভাঙচুর। মুরারইয়ে ২ জন কংগ্রেস কর্মী আহত। বুথে এজেন্ট ঢুকতে বাধার অভিযোগ শিলিগুড়ির তৃণমূল প্রার্থীর। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থীকে হুঁশিয়ারি পর্যবেক্ষকের। মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীদের উপর হামলা। অধীরকে দেখেই তৃণমূলকর্মীদের স্লোগান। কমিশনের প্রশংসায় অধীর।

আত্মবিশ্বাসী বিজেপি

পশ্চিবমঙ্গে ভোটদানের সর্বকালীন রেকর্ড। কৃ্ষ্ণনগরের সভা থেকে হুঙ্কার প্রধানন্ত্রীর। নরেন্দ্র মোদি বলেন, ‘যেখানে বেশি ভোট, সেখানেই বিজেপির জয়।’ প্রথম দফার ভোটে উচ্ছ্বসিত বিজেপি। সূর্যাস্তের ছবি পোস্ট করে তৃণমূলকে কটাক্ষ অমিত শাহের। অমিত শাহের পোস্ট, ভুয়ো ভোটার বাদ, তাই এত ভোট।

ফুটছে তৃণমূল কংগ্রেসও

প্রথম দফায় রেকর্ড ভোট। হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বলেছেন, ‘৯০ লক্ষ নাম কেটেছে, যারা ভোট দিত না, তারাও দিয়েছে, করবে চালাকি দেখবে ভেলকি।’ প্রথম দফাতেই বিপুল ভোটদান। উচ্ছ্বসিত তৃণমূল-বিজেপি দুই শিবির। ৪ মে বিজেপির বিজয় উৎসব, আত্মবিশ্বাসী মোদি। ফলের আগেই কোচবিহারে তৃণমূলের সেলিব্রেশন। শেষ হাসি কার?

বিক্ষোভ, পোলিং এজেন্টকে ছুড়ি

ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, নন্দীগ্রামে তৃণমূলের কোর কমিটির নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী। এদিকে, ২ কর্মীকে আটকে রাখার অভিযোগ। পিংলা থানায় বিজেপির বিক্ষোভ। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে দেখেই জয় বাংলা স্লোগান। আটক কর্মী, থানায় বিক্ষোভ। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় দুর্গাপুর। সংঘর্ষ পাড়ুইয়েও। সিতাইয়ে বিজেপির পোলিং এজেন্টকে ছুরি। চাঁচলেও হামলা। জলপাইগুড়িতে সংঘর্ষ। 

বিতর্কে উদয়ন গুহ

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অন্যের হয়ে ভোট দেওয়ার অভিযোগ তুলেও ভুল কবুল করলেন উদয়ন গুহ। উদয়ন বললেন, ‘কেন্দ্রীয় বাহিনী দৃষ্টিহীনের নাতিকে সরিয়ে ভোট দিচ্ছে। পরে জানলাম ঠিক নয়।’ উদয়নের ‘কবুল’

শাহি নজরদারি

প্রথম দফাতেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ। সল্টলেকের বিজেপি দফতরের ওয়ার রুমে বসে ভোটে নজরদারি অমিত শাহের।

প্রচারে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী

ভোটের প্রচারে হাওড়ায় প্রধানমন্ত্রী। করলেন রোড শো। তার আগে গেলেন বেলুড় মঠে। ভবানীপুরে পদযাত্রা মুখ্যমন্ত্রীর। 

বাইকে কড়াকড়ি, হাইকোর্টের ভর্ৎসনা

ভোটের আগে বাইকে কড়াকড়ি। ব্যর্থতা ঢাকতে এমার্জেন্সি ঘোষণা করুন। ক্ষমতার অপব্যবহার নিয়ে কমিশনকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। আজ হলফনামা। 

Previous post

কেন ‘তৃণমূল এবার হারবে’ ? প্রথম দফার পরেই বলে দিলেন দিলীপ

Next post

Mamata Banerjee: ‘মানুষ জানে এই ভোটটা তাদের অধিকার রক্ষার লড়াই…কারণ এর পর এনআরসি করবার প্ল্যান করবে’, প্রথম দফায় রেকর্ড ভোটদানের কারণ ব্যাখ্যা করলেন মমতা

Post Comment

You May Have Missed