কেন ‘তৃণমূল এবার হারবে’ ? প্রথম দফার পরেই বলে দিলেন দিলীপ
কলকাতা: প্রথম দফার ভোট শেষে সংবাদ সংস্থা এএনআই-র কাছে বিশেষ সাক্ষাৎকার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। এদিন এসআইআর-এ বাদ পড়া ভোটারদের প্রসঙ্গ তুলে আনলেন দিলীপ ঘোষ। তার কথায় এই ভুয়ো ভোট দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় লিড নিতেন !
#WATCH Kharagpur, West Bengal: On first phase of voting, BJP candidate from Kharagpur, Dilip Ghosh, says, “… Today, these people are indulging in violence in various places after 90% voting. Bengal has witnessed full participation. The Election Commission has carried out a big… pic.twitter.com/TFO1S5NT3Y
— ANI (@ANI) April 23, 2026
আরও পড়ুন, “৪ মে জয়ের পরে মিষ্টি তো বিলি হবেই, ঝালমুড়িও বিতরণ হবে..”, বললেন প্রধানমন্ত্রী
উনি জানতে ভুয়ো ভোটাররা বাদ পড়ে গেলে ছাপ্পা ভোট করা আর সম্ভব হবে না, বললেন দিলীপ
দিলীপের কথায়, উনি জানতে ভুয়ো ভোটাররা বাদ পড়ে গেলে ছাপ্পা ভোট করা আর সম্ভব হবে না। এই জন্য প্রথম থেকেই এসআইআরকে টার্গেট করে গিয়েছেন। আজকে যখন ৯০ শতাংশ বেশি ভোট পড়েছে, বুঝতে পেরেছেন হেরে যাবেন, তখন জায়গায় জায়গায় হিংসা ছড়িয়ে বেড়াচ্ছে, নাহলে বীরভূমের মতো ঘটনা কখনই ঘটত না। তাছাড়া বাংলায় ভুরি ভুরি ভোট পড়েছে। নির্বাচন কমিশন অনেক বড় কাজ করেছে। ওদের ধন্যবাদ জানাই। সাধারণ মানুষ যে পরিবর্তনের অপেক্ষায় ছিল, তাঁরা ওটার সম্পূর্ণ সুবিধা নিয়েছেন। …১০০ থেকে বেশি আসন আমরা পাব। ..দ্বিতীয় দফার ভোটে ভালভাবে মেজোরিটি মিলবে।
চেনা মাটি
নিজের পুরনো কেন্দ্র থেকেই এবার দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ। এই খড়গপুর সদরই তাঁকে বিজেপি নেতা থেকে বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক বানিয়েছিল, সম্প্রতি তাঁর প্রতিক্রিয়ায় এমন নস্টালজিয়াই ধরা পড়েছিল। বিশেষ করে গত বছরের শেষ থেকে চলতি বছরের প্রার্থী ঘোষণার আগে শমীক-সাক্ষাৎ ছিল একটা টার্নিং পয়েন্ট। কারণ তার আগে দলেরই একাংশের ক্ষোভের মুখে পড়েছিলেন দীঘায় জগন্নাথের মন্দিরে গিয়ে মমতা সাক্ষাৎ এর পর। জল্পনা তুঙ্গে ছিল, আদৌ তিনি থাকবেন কি ঘর বদল করবেন। আর তারপরেই বিজেপির সদ্য রাজ্য সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেই শমীকের ‘যেতে নাহি দিব’ দাবি, রোশনাই ছড়িয়েছিল বঙ্গ রাজনীতিতে। সেই আবার ঘরের মাঠে ফেরা। তাই বলার অপেক্ষা রাখে না কী হবে খড়গপুরে, এযেনও নন্দীগ্রাম কিংবা ভবানীপুর, কোনটার থেকে কম যায় না।



Post Comment