Mamata Banerjee: ‘মানুষ জানে এই ভোটটা তাদের অধিকার রক্ষার লড়াই…কারণ এর পর এনআরসি করবার প্ল্যান করবে’, প্রথম দফায় রেকর্ড ভোটদানের কারণ ব্যাখ্যা করলেন মমতা

Mamata Banerjee: ‘মানুষ জানে এই ভোটটা তাদের অধিকার রক্ষার লড়াই…কারণ এর পর এনআরসি করবার প্ল্যান করবে’, প্রথম দফায় রেকর্ড ভোটদানের কারণ ব্যাখ্যা করলেন মমতা

Last Updated:

Mamata Banerjee: রাজ্যে প্রথম দফার নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়ার কারণ কী? তৃণমূলনেত্রীর বক্তব্যে উঠে এল সেই প্রসঙ্গ

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

কলকাতা : এত নাম তালিকা থেকে বাদ পড়ার পরও বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে এত হারে ভোট পড়ল কেন? মুখ্যমন্ত্রীর ধারণা, অধিকার রক্ষার লড়াইয়ে শামিল হয়েই মানুষ ভোট দিয়েছেন। বৃহস্পতিবার এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মানুষ জানে এই ভোটটা তাদের অধিকার রক্ষার লড়াই। কারণ এর পরে এনআরসি করবার প্ল্যান করবে।’’ তৃণমূলনেত্রীর বক্তৃতার এই ভিডিওর অংশবিশেষ শেয়ার করেছেন ডেরেক ও’ ব্রায়েন।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে ৯২.৪৩ শতাংশ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড! প্রথম দফার ভোটে ১৫২টি কেন্দ্রে মোট ১৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ১৬৭ জন। রাজ্যে প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে শমসেরগঞ্জ আসনে। সেখানে ভোটদানের হার ৯৫.৩৪ শতাংশ। ভগবানগোলায় ভোট পড়েছে ৯৫.৩১ শতাংশ। নন্দীগ্রামে ভোট পড়েছে ৯০.০৩ শতাংশ। বহরমপুর আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮৯.৬০ শতাংশ।

বৃহস্পতিবার কলকাতায় একাধিক জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমি যদি মানুষের নাড়ি বুঝতে পারি, তবে আপনাদের বলি, আমরা ইতিমধ্যেই চালকের আসনে বসে আছি।’’ তাঁর কথায়, কেউ ঝুঁকি নিতে রাজি ছিলেন না। তাই এ বার প্রত্যেকেই ভোট দিয়েছেন। তৃণমূলনেত্রীর দাবি, যে হেতু অসংখ্য মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, তাই তাঁর দাবি ভোটগণনাও যেন সঠিক ভাবে হয়। তাঁর কথায়, ‘‘আপনারা শুনলে খুশি হবেন, এ বার প্রচুর ভোট পড়েছে। আসলে এত নাম এ বার বাদ গিয়েছে। তাই এ বার কেউ রিস্ক নেননি। সকলে ভোট দিয়েছেন। এটা গুড সাইন। সকলে এসআইআর নিয়ে ভীত।’’ আগামী ২৯ এপ্রিল তৃণমূলের ঘাঁটি বলে পরিচিত দক্ষিণবঙ্গে নির্বাচন। তাঁর আগে প্রথম দফার নির্বাচনের দিন প্রচারে তৃণমূলনেত্রী বললেন, ‘‘আজকেই আমরা জিতে বসে আছি। এর পর আমরা দুরমুশ করব। দুরমুশ!’’

বাংলা খবর/ খবর/কলকাতা/

Mamata Banerjee: ‘মানুষ জানে এই ভোটটা তাদের অধিকার রক্ষার লড়াই…কারণ এর পর এনআরসি করবার প্ল্যান করবে’, প্রথম দফায় রেকর্ড ভোটদানের কারণ ব্যাখ্যা করলেন মমতা

Post Comment

You May Have Missed