Kolkata: বিজেপি প্রার্থী রাকেশ সিং, তাঁর ছেলে ও সহযোগীদের বিরুদ্ধে হাসপাতালের চিকিৎসককে হুমকির অভিযোগ

Kolkata: বিজেপি প্রার্থী রাকেশ সিং, তাঁর ছেলে ও সহযোগীদের বিরুদ্ধে হাসপাতালের চিকিৎসককে হুমকির অভিযোগ

Last Updated:

Kolkata: হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে হুমকি দেওয়ার অভযিওগ রাকেশ সিং, তাঁর ছেলে ও সহযোগীদের বিরুদ্ধে। এই প্রথম নয়। সোমবার রাতেই একবালপুরে প্রচারের সময় থানার সামনে তৃণমূলের সঙ্গে ঝামেলা, অশান্তি উসকে দেওয়ার অভিযোগ রাকেশ সিংয়ের বিরুদ্ধে। দায়ের হয় জোড়া এফআইআর।

WBDF
WBDF

কলকাতা: কলকাতা বন্দর এলাকার বিজেপি প্রার্থী রাকেশ সিং, তাঁর ছেলে ও সহযোগীদের বিরুদ্ধে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ। মেডিকো-লিগ্যাল রেকর্ড মিথ্যা লেখার জন্য চাপ দেওয়ার অভিযোগ রাকেশ সিং ও তাঁর ছেলের বিরুদ্ধে। অভিযোগ, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজি না হলে একজন শারীরিকভাবে নিগ্রহ করে ওই চিকিৎসককে।

পশ্চিমবঙ্গ ডক্টরস ফোরামের পক্ষ থেকে অভিযোগ জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে WBDF জানিয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে হিংসা অপরাধ, রাজনৈতিক বিষয় নয়। ২০ এপ্রিল ২০২৬-এর রাতে, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের এমার্জেন্সিতে একটি গুরুতর হিংসার ঘটনা ঘটে। রাজনৈতিক সংঘর্ষে আহত রোগীদের নিয়ম মেনে চিকিৎসা করা হয়। কিন্তু তাঁদের সঙ্গে আসা কিছু ব্যক্তি চিকিৎসকদের উপর চাপ সৃষ্টি করেন মেডিকো-লিগ্যাল নথি জাল করার জন্য। দায়িত্বে থাকা রেসিডেন্ট চিকিৎসকরা তা অস্বীকার করলে, তাঁদের মধ্যে একজনকে জরুরি বিভাগেই শারীরিকভাবে আক্রমণ করা হয়। সেখানে সংকটজনক অবস্থায় থাকা রোগীরাও উপস্থিত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাকেশ সিং, তাঁর ছেলে এবং আরও কয়েকজন সহযোগী। এই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও অন্য একটি হাসপাতালে ভয় দেখানো ও হিংসার অভিযোগ রয়েছে। বিবৃতিতে WBDF-এর তরফে আরও জানানো হয়, ” এই হিংসার ঘটনাকে তীব্র ও নিঃশর্তভাবে নিন্দা জানাচ্ছি আমরা। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি চিকিৎসা সংক্রান্ত নথিপত্র আইন অনুযায়ী পরিচালিত হয়, ভয় দেখিয়ে নয়। স্বাস্থ্যকর্মীদের উপর হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কোনও ব্যক্তির পরিচয় যাই হোক না কেন, জবাবদিহির ঊর্ধ্বে নন। ডিউটিতে থাকা কর্মীদের পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং হিংসার সামান্য ইঙ্গিত পেলেও দ্রুত ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের নীরবতায় আমরা সমানভাবে উদ্বিগ্ন। অবশেষে বিষয়টি উচ্চপর্যায়ে জানানো হয়েছে, অবিলম্বে পুলিশি পদক্ষেপের দাবি তোলা হয়েছে। চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ। ন্যায়বিচার দ্রুত হতে হবে।”

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kolkata: বিজেপি প্রার্থী রাকেশ সিং, তাঁর ছেলে ও সহযোগীদের বিরুদ্ধে হাসপাতালের চিকিৎসককে হুমকির অভিযোগ

Post Comment

You May Have Missed