ভোটে ভূমিকা থাকছে না সিভিক ভলান্টিয়ার, ভিলেজ ও গ্রিন পুলিশের; শুধু সাদা পোশাকে ভোট দিতে পারবে
কলকাতা: ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় রাজ্যের ১৬ জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। এই ১৫২ কেন্দ্রে মোতায়েন থাকবে মোট ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে নবাবের জেলা মুর্শিদাবাদেই শুধুমাত্র মোতায়েন থাকবে ৩১৬ কোম্পানি বাহিনী। এ ছাড়াও নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিটা বুথে থাকছে কম করে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। একই কেন্দ্রে যদি ৩টি বা ৪ টি বুথ থাকে, তাহলে মোটেন থাকবে ৮ জন জওয়ান। আবার কোনও ভোট কেন্দ্রে ৫ অথবা ৬ টি বুথ থাকলে সেখানে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর ১৬ জন জওয়ান। আর বুথের সংখ্যা ৭ বা ৮ টি হলে জওয়ান থাকেবন ২৪ জন।
এবারের নির্বাচনে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ বা গ্রিন পুলিশের কোনও ভূমিকা থাকছে না। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ বা গ্রিন পুলিশকে নির্বাচনের কোনও প্রক্রিয়ার সঙ্গেই যুক্ত করা যাবে না। কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের ৩ দিন আগে থেকেই তার থাকবে রিজার্ভে। তবে, সাধারণ মানুষের মতো সাদা পোশাকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ বা গ্রিন পুলিশরা।
তবে, এই বিধানসভা নির্বাচনে ভোট কেন্দ্রের বাইরে ১০০ মিটার এলাকা নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় বাহিনী। এ ছাড়াও প্রতি বুথে অন্তত ১ জন লাঠিধারি পুলিশ বা হোমগার্ড থাকবে। কমিশন সূত্রে খবর, বুথে নির্বাচনী কেন্দ্রে থাক অন্য লাঠিধারি পুলিশ বা হোমগার্ডরা ভোটারদের লাইন কন্ট্রোল করবে। জানা গিয়েছে প্রথম দফার নির্বাচনে থাকবে রাজ্যের মোট ৪১ হাজার পুলিশ।



Post Comment