West Bengal Election 2026 Live: ‘ভোট মিটলে প্রত্যেক গোর্খার নাম ভোটার তালিকায় জুড়ব…!’ পাহাড়ে গিয়ে প্রতিশ্রুতি অমিত শাহের

West Bengal Election 2026 Live: ‘ভোট মিটলে প্রত্যেক গোর্খার নাম ভোটার তালিকায় জুড়ব…!’ পাহাড়ে গিয়ে প্রতিশ্রুতি অমিত শাহের

West Bengal Election 2026 Live: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া গোর্খাদের বার্তা অমিত শাহের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, “মমতাদিদির কালেক্টর কয়েক জন গোর্খারও নাম কেটেছে। কোনও ব্যাপার না, আসন আমরাই পাব। ভোট শেষ হওয়ার পর বেছে বেছে প্রত্যেক গোর্খাকে আবার ভোটার তালিকায় জুড়বে বিজেপি।” শাহ বলেন, “আপনারাই বলুন, বাংলাদেশিদের তাড়ানো উচিত কি উচিত নয়? রোহিঙ্গাদের তাড়ানো উচিত কি উচিত নয়? অনুপ্রবেশকারীদের তাড়ানো উচিত কি উচিত নয়? আমি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর গোর্খা সমস্যার সমাধানের জন্য ছ’বছরে তিন বার বৈঠক ডেকেছি। একবারও মমতার প্রতিনিধি আসেননি। মমতাদিদি, আমরা গোর্খাদের সমস্যার সমাধানের জন্য আপনার উপর নির্ভরশীল নই।” অমিত শাহ আরও বলেন, “গোর্খাদের মনে যা রয়েছে, সেই সমাধানই আমরা করব।”

Post Comment

You May Have Missed