West Bengal Election 2026 News : “মোদির গ্যারান্টি জিরো ওয়ারেন্টি”! বলরামপুর সভা থেকে তীব্র কটাক্ষ অভিষেকের!

West Bengal Election 2026 News : “মোদির গ্যারান্টি জিরো ওয়ারেন্টি”! বলরামপুর সভা থেকে তীব্র কটাক্ষ অভিষেকের!

Last Updated:

শেষ লগ্নে বলরামপুরে তৃণমূলের শক্তি প্রদর্শন, অভিষেকের তোপ বিজেপির বিরুদ্ধে!

+

বলরামপুরে অভিষেকের সভা 

বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: নির্বাচনের শেষ লগ্নে প্রচারে ঝড় তুললো তৃণমূল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলরামপুরে কলেজ মাঠে প্রার্থী শান্তিরাম মাহাতোর প্রচারে জনসভা করেন। এই সভা থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে তিনি ২০১৮ সালের বলরামপুরে দুই বিজেপি কর্মীর মৃত্যুর প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, নিহতদের পরিবারকে কেন্দ্রীয় সরকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত তা পূরণ হয়নি। তাঁর বক্তব্য, “যারা নিজেদের কর্মীদের কথাই মনে রাখে না, তারা সাধারণ মানুষের পাশে কীভাবে দাঁড়াবে?”

এইদিন তিনি বলরামপুরের বিজেপি প্রার্থী জলধর মাহাতোর বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন। পাশাপাশি তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর প্রসঙ্গ টেনে আবেগঘন বার্তাও দেন অভিষেক। তিনি বলেন, ব্যক্তিগত জীবনে বড় ক্ষতির সম্মুখীন হওয়ার পরও শান্তিরাম মাহাতো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর এই মানসিক দৃঢ়তার প্রশংসা করে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার বার্তা দেন তিনি।রেল পরিষেবা নিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন অভিষেক। তাঁর অভিযোগ, পুরুলিয়ায় ট্রেন সময়মতো না পৌঁছানোয় সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “যে সাংসদের এলাকায় ট্রেনই সময়মতো পৌঁছায় না, তিনি কীভাবে মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেবেন?”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, “মোদির গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি, আর দিদির গ্যারান্টি মানে লাইফটাইম ওয়ারেন্টি।” পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি জানান, ‘দুয়ারে সরকার’-এর আদলে ‘দুয়ারে মেডিক্যাল ক্যাম্প’ চালু করা হবে, যাতে আগামী পাঁচ বছরে স্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়।

সভা থেকে বিজেপির ধর্মীয় রাজনীতিরও সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি রামের নামে রাজনীতি করে, কিন্তু বলরামপুরে “শান্তিও আছে, রামও আছে”—ইঙ্গিত করেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর দিকে। তাঁকে জয়ী করার আবেদন জানিয়ে তিনি আশ্বাস দেন, আগামী পাঁচ বছরে তৃণমূল সরকার মাথা নত করে মানুষের সেবা করবে।

নির্বাচনের একেবারে অন্তিম লগ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জেলা সফর সকলের মনোবলকে অনেকখানি চাঙ্গা করে দিল। ‌

এইদিনের সভাকে ঘিরে কাতারে কাতারে মানুষ ভিড় জমান। শেষ মুহূর্ত একেবারে ছক্কা হাঁকিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Previous post

Yogi Adityanath: ‘উন্নয়ন দেখতে হলে উত্তরপ্রদেশে আসুন, কোনও দাঙ্গা নেই সব চাঙ্গা’, পিংলা থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ যোগীর

Next post

বুথের ১০০ মিটারের মধ্যে নিরাপত্তার সব দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর, পুলিশ শুধু ভোটারদের লাইন দেখবে

Post Comment

You May Have Missed