রবিবার দিনভর ম্যারাথন তল্লাশি, এবার সপুত্র DCP শান্তনু সিন্হা বিশ্বাসকে তলব ED-র
প্রকাশ সিন্হা, কলকাতা : রবিবার প্রায় ২১ ঘণ্টা বালিগঞ্জের ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশির পরে সপুত্র DCP শান্তনু সিন্হা বিশ্বাসকে তলব করল ED. জানা গিয়েছে, আজই সিজিও কমপ্লেক্সে শান্তনু সিন্হা বিশ্বাসকে হাজিরার সমন পাঠানো হয়েছে। ইডি সূত্রে খবর, বেহালার ব্যবসায়ী জয় এস কামদার, যাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি, সেই ব্যবসায়ীকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই তলব করা হয়েছে ডিসিপি এবং তাঁর ছেলেকে। জানা গিয়েছে, এক ছেলেকে নিয়ে DCP-কে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
গতকাল রবিবার ১৯ এপ্রিল সকাল ৬টা থেকে রাত ২টো পর্যন্ত শান্তনু সিন্হা বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে ইডি। তারপর বেরিয়ে যান ইডি আধিকারিকরা। গতকাল ডিসিপি- র ফ্ল্যাটের পাশাপাশি ওখানেই থাকা একটি কোচিং সেন্টারেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। এরপর পার্কস্ট্রিটের অকল্যান্ড রোডে শান্তনু সিন্হা বিশ্বাসের ছেলের অফিসেও তল্লাশি অভিযান চালান ইডি অফিসাররা। এবার জানা গিয়েছে, শান্তনু সিন্হা বিশ্বাস এবং তাঁর এক ছেলেকে তলব করেছে ইডি। আজই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য সমনও পাঠানো হয়েছে। এই ২ জনকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ভোটের মুখে তৎপর ED. আর তা নিয়ে তোলপাড় ভোটমুখী রাজনীতি। রবিবার সকাল থেকে গভীর রাত, প্রায় ২১ ঘণ্টা ঘণ্টা ধরে বালিগঞ্জে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ED. সোমবারও শান্তনু সিন্হা বিশ্বাস ও তাঁর ছেলেকে তলব করা হয়। রবিবার বেহালায় সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস. কামদারের বাড়িতেও অভিযান চালায় ED. বিকেলে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। ধৃত ব্যবসায়ীর সঙ্গে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাসের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে, ED-র তরফে আদালতে পেশ করা রিপোর্টে চাঞ্চল্য়কর দাবি করেছে ED.
অন্যদিকে, ইডি সূত্রে শোনা যাচ্ছে, কলকাতা পুলিশের OC-র বদলিতেও নাকি লম্বা হাত ছিল বেহালার ব্যবসায়ী জয় এস কামদারের ! এই ব্যবসায়ীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি এবং ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতেই থাকবেন তিনি। ইডি সূত্রে দাবি, শান্তনু সিন্হা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জয় কামদারের। সেই সূত্রেই কলকাতার একাধিক থানার OC-র সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। সোনা পাপ্পু মামলায় ধৃত জয় কামদারের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র। আদালতে পেশ করা নথিতেও চাঞ্চল্যকর দাবি ED-র।



Post Comment