Bangla News: খড়দহ স্টেশন রোডে নিত্য যানজট, লেভেল ক্রসিংয়ে ভোগান্তি—উড়ালপুল দাবিতে ক্ষুব্ধ বাসিন্দারা
Last Updated:
Bangla News: ভোট আসে ভোট যায়। খড়দহবাসীর সমস্যা নিয়ে কারও কোনও উদ্যোগ দেখা যায় না। খড়দহ বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা খড়দহ স্টেশন রোড। এই রাস্তা দিয়ে খড়দহ স্টেশনের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন।
সুবীর দে, খড়দহ: ভোট আসে ভোট যায়। খড়দহবাসীর সমস্যা নিয়ে কারও কোনও উদ্যোগ দেখা যায় না। খড়দহ বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা খড়দহ স্টেশন রোড। এই রাস্তা দিয়ে খড়দহ স্টেশনের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। খড়দহ স্টেশনের লেভেল ক্রসিংয়ে বহুক্ষণ মানুষকে দাড়িয়ে থাকতে হয়। যার ফলে তীব্র যানজট তৈরি হয়।
খড়দহ স্টেশনের পূর্ব দিকে রয়েছে রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ স্টেডিয়াম, হরিসভা মন্দিরের মত গুরুত্বপূর্ণ স্থান।পশ্চিম দিকে রয়েছে বলরাম সরকারি হাসপাতাল, খড়দহ থানা, বিটি রোড,নাথুপাল শ্মশানের মত গুরুত্বপূর্ণ স্থান।খড়দহ স্টেশনের লেভেল ক্রসিং এর গেট বন্ধ থাকলে তীব্র যানজটের সম্মুখীনে পড়তে হয় মানুষদের।।স্টেশনের রেললাইনের অবস্থা ভগ্নদশায় পরিনত হয়েছে। তাতে কখনও আটকে যাচ্ছে গাড়ি আবার কখনো ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই দীর্ঘ দিনের সমস্যা এড়াতে খড়দহের মানুষের দাবি ছিল উড়ালপুলের।
কিন্তু নির্বাচনের সময় আশ্বাস আর প্রতিশ্রুতির কথা শোনা যায় ডান-বাম সব পক্ষের কাছ থেকে। নির্বাচন শেষের পর সেই প্রতিশ্রুতির সঙ্গের উড়ালপুল তৈরির বাস্তবায়নের মিল আর খুঁজে পায়না খরদহবাসী। তাই এবারের বিধানসভা নির্বাচনের আগে সেই উড়ালপুল ইস্যু নিয়ে সাধারন মানুষের কাছে তাদের মতামত জানল নিউজ ১৮ বাংলা। মানুষ তাঁদের প্রতিদিনের চরম সমস্যার কথা জানানোর পাশাপাশি স্থানীয় প্রশাসন ও রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।
Kolkata,West Bengal
Apr 20, 2026 12:19 PM IST




Post Comment