‘আমার কাছে টিকিট চেয়েছিল, তাই বলে বিজেপি-কে সমর্থন করবে’! মমতার নিশানায় তৃণমূলেরই নেতা

মন্তেশ্বর: টিকিট বিতরণ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে। সংঘর্ষের খবরও এসেছে এলাকা থেকে। মন্তেশ্বরে প্রচারে গিয়ে সেই নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, দল যাঁকে টিকিট দিয়েছে, তিনিই প্রার্থী। দলে না পোষালে কেউ বেরিয়ে যেতে পারেন। তবে তলে তলে বিজেপি-র সঙ্গে যোগাযোগ রাখা চলবে না। (Mamata Banerjee)

রবিবার মন্তেশ্বরে সিদ্দিকুল্লা চৌধুরীর হয়ে প্রচারে যান মমতা। সেখানেই কড়া বার্তা দিতে শোনা যায় তাঁকে। মমতা বলেন, “কেউ টিকিট চাইতেই পারেন। চাওয়াটা কোনও অপরাধ নয়। কিন্তু ফাইনালি যে টিকিট পায়, সে-ই কিন্তু দলের প্রার্থী। অন্য কেউ নয়। জোড়াফুল চিহ্ন যে পায়, সে আমার প্রার্থী, দলের প্রার্থী। আমাকে যদি ভালবাসেন, যদি আমাদের সরকার চান, যদি অধিকার রক্ষা করতে চান, ওয়াকফ বাঁচাতে চান, অস্তিত্ব বাঁচাতে চান, ভাষা বাঁচাতে চান, এনআরসি না চান, ডিটেনশন ক্যাম্প না চান—মনে রাখবেন অন্য কোনও দল নয়, জোড়াফুল আমাদের প্রতীক। জোড়াফুল মানে তৃণমূল, তৃণমূল মানে আমি।” (TMC News)

মমতা আরও বলেন, “কেউ আমার কাছ থেকে টিকিট চেয়েছিল। আমি সেটাকে সত্যিই অসম্মান করি না। কিন্তু তাই বলে বিজেপি-কে সমর্থন করবে! টাকা আছে, গুন্ডামি, মস্তানি! আমি পরিষ্কার বলে যাই, যদি দলে থাকতে হয় তৃণমূলের হয়ে নামো। বিজেপি-কে টাকা দেওয়া বন্ধ করো। আর যদি দলে থাকতে না চাও, কোনও অসুবিধে নেই। আমার মিটিংয়েও তুমি আসোনি। তোমাকে আমি তাড়িয়ে দেব। তুমি যে কোনও দল করতে পারো। আমার কোনও আপত্তি নেই। প্রত্যেকের অধিকার আছে নিজের ইচ্ছে মতো দল করার। কিন্তু বিজেপি-র সঙ্গে যাদের সম্পর্ক, তাদের আমি দলে রাখব না।”

আরও একধাপ এগিয়ে মমতাকে বলতে শোনা যায়, “এত অত্য়াচার বিজেপি-র। এত অনাচার…লজ্জা করে না তোমার! তোমার কমিউনিটির যখন ভোট কেটেছিল, কোথায় ছিলে? আমাদের ছেলেমেয়েরা লড়াই করেছে। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে ৩২ লক্ষের নাম তুলে এনেছি তালিকায়। বাদবাকিটা ট্রাইবুনালে হবে।”

এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লার নাম ঘোষণার পরই মন্তেশ্বরে তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয়। সিদ্দিকুল্লার অনুগামীরা আবির খেলায় মাতলে, তাঁদের সঙ্গে ঝামেলা বাধে মন্তেশ্বরে তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ হোসেন শেখের অনুগামীদের। বোমাবাজিও হয় বলে অভিযোগ। পুলিশকে লাঠিচার্জ করতে হয়, নিয়ন্ত্রণে আনতে হয় পরিস্থিতি। সিদ্দিকুল্লার সঙ্গে আহমেদের বিবাদ বহুদিনের। এদিন তাঁকেই কি বার্তা দিলেন মমতা? উঠছে প্রশ্ন।

Post Comment