NBSTC Smart Card: খুচরোর ঝঞ্ঝাট শেষ! NBSTC-র বাসে আসছে স্মার্টকার্ড, শুরুতেই মিলবে বিরাট অফার, জানুন পাওয়ার পদ্ধতি
এদিন সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, “এই স্মার্ট কার্ড পরিষেবা সংস্থার ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রীরা যাতে সহজ, স্বচ্ছ ও দ্রুত পরিষেবা পান, সেটাই আমাদের লক্ষ্য। একবার কার্ড থাকলেই এনবিএসটিসির যেকোনও রুটে— রাজ্যের ভেতর কিংবা বাইরে, এমনকি কাঠমান্ডু, অসম বা ঝাড়খণ্ডগামী বাসেও একই কার্ড ব্যবহার করা যাবে।”



Post Comment