Job Vacancy: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ১৭ বিভাগে নিয়োগ, একাধিক শূন্যপদে চাকরির সুযোগ, আবেদনের খুঁটিনাটি জানুন
Last Updated:
Job Vacancy: বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, অধ্যাপক ও সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগের সুবর্ণ সুযোগ। একাধিক শূন্যপদের জন্য আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এবার আবেদনপত্র জমার সময়সীমা বাড়ানো হয়েছে। বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে বাড়ছে আগ্রহ।
বীরভূম, সৌভিক রায়: চাকরির সন্ধান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একাধিক শূন্যপদে শিক্ষকতা এবং অধ্যাপনার সুযোগ রয়েছে। এই বিষয়ে নিয়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অনেক আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এরপরে ফের আবার বিজ্ঞপ্তি প্রকাশ করে উল্লেখ করা আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শিক্ষক, অধ্যাপক এবং সহকারী গ্রন্থাগারিক নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে সংস্কৃত বিভাগে একজন অধ্যাপক নিয়োগ করা হবে। পাশাপাশি, দর্শন, বাংলা, হিন্দি, গণিত, সংস্কৃত বিষয়-সহ মোট ১৭ বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর বা শিক্ষক নিয়োগ করা হবে। গ্রন্থাগারে কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান প্রয়োজন। মোট শূন্যপদ রয়েছে ২৬টি। অধ্যাপক পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকা অত্যন্ত জরুরি।
Birbhum,West Bengal




Post Comment