Royal Bengal Tiger: বারো দিনের লড়াই শেষ, ঝড়খালিতে ‘সুন্দরের’ চিরবিদায়! সংক্রমণের বলি? শেষবার মুখে জল দিয়ে অঝোরে কাঁদছেন বনকর্মীরা
Last Updated:
Royal Bengal Tiger: সুন্দরবনের ঝড়খালি ওয়াইল্ড অ্যানিমেল পার্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করল ১৬ বছর বয়সি রয়্যাল বেঙ্গল টাইগার ‘সুন্দর’। মৃত্যুর মুহূর্তে তার মুখে জল তুলে দিলেন বনকর্মীরা। বাঘটির মৃত্যুতে বনকর্মীদের চোখে জল। পরপর দুটি বাঘের মৃত্যুতে গভীর শোক বন্যপ্রাণ প্রেমীদের মধ্যেও। মৃত্যুর কারণ জানতে সবরকম প্রক্রিয়া চলছে।
ঝড়খালি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ঝড়খালিতে ‘সুন্দর’ বাঘের মৃত্যু। বহু চেষ্টা করেও বাঘটিকে হারাতে হল। ফলে চোখে জল বনকর্মীদের। মৃত্যুর সময় বাঘের মুখে জল দিলেন বনকর্মীরা। এই ঘটনা নাড়া দিয়ে গিয়েছে সকলকে। দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালির সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্কে আবারও একটি বাঘের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই পুনর্বাসন কেন্দ্রে পরপর দুটি বাঘের মৃত্যু ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।

Post Comment