জ্বলছে দুবাইয়ের ‘পাম জুমেইরা’, মিসাইল আছড়ে পড়ে আগুন? বাড়ি রয়েছে মুকেশ আম্বানি-শাহরুখ খানদের
নয়াদিল্লি: সকালে একযোগে ইরানে আক্রমণ চালিয়েছিল আমেরিকা এবং ইজ়রায়েল। রাত হতে হতে গোটা উপসাগরীয় অঞ্চলই উত্তপ্ত হয়ে উঠল। যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেখানে সেখানে হামলা চালাতে শুরু করল ইরান। আর তাতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। পর পর বিস্ফোরণে কেঁপে উঠেছে দুবাই। আকাশে ছুটে বেড়াচ্ছে ক্ষেপণাস্ত্র। এমন আবহে বুর্জ খলিফা খালি করে দেওয়া হয় আগেই। তবে এবার দুবাইয়ের অভিজাত ‘পাম জুমেইরা’ ছারখার হওয়ার জোগাড় হল। ক্ষেপণাস্ত্রের টুকরো আছড়ে পড়ে সেখানে বিলাসবহুল হোটেলে আগুন ধরে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। (Palm Jumeirah Missile Fire)
গগনচুম্বী অট্টালিকাই এতদিন ছুঁয়ে থাকত দুবাইয়ের আকাশ সীমা। কিন্তু শনিবার যেদিকেই চোখ যাচ্ছে, শুধু আগুন এবং ধোঁয়া চোখে পড়ছে। ধনকুবেরদের আনাগোনা যে পাম জুমেইরা এলাকায়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের একটি অংশ সেখানে আছড়ে পড়েছে বলে খবর, যা থেকে আগুন ধরে গিয়েছে বিলাসবহুল হোটেলে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে সোশ্য়াল মিডিয়া, সর্বত্র ওই ভিডিও ছড়িয়ে পড়েছে। এবিপি আনন্দ পৃথক ভাবে ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি। তবে ‘পাম জুমেইরা’য় আগুন ধরে গিয়েছে বলে জানিয়েছে আমেরিকার The Sun-ও। (Iran Strikes Dubai)
Dubai in Panic!
Iran has fired missiles at Palm Jumeirah. Residents are fleeing Palm Jumeirah out of fear. An atmosphere of panic prevails. Iran has carried out heavy bombardment in various upscale areas of Dubai. Dubai has witnessed such a severe attack for the first time.… pic.twitter.com/j9PuplkSZS— Radio India (@iradioindia) February 28, 2026
‘পাম জুমেইরা’র Fairmont The Palm Hotel-এর গা ঘেঁষে ক্ষেপণাস্ত্রের একটি অংশ আছড়ে পড়ে। ক্ষেপণাস্ত্রের অংশ আছড়ে পড়ার ভিডিও-ও ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। দাউদাউ করে জ্বলতে থাকা আগুন এবং ধোঁয়ার কুণ্ডলীও উঠে আসতে দেখা গিয়েছে। ওই হোটেলের ক্ষতি হয়েছি কি না, স্পষ্ট নয় এখনও পর্যন্ত হোটেলে সরাসরি হামলা করা হয়েছে বলে এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকেই সরকারি বিবৃতি সামনে আসেনি। তবে সংযুক্ত আরব আমিরশাহি নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
Palm Jumeirah in Dubai was attacked by Shahed kamikaze drones.pic.twitter.com/8NyCxvKZnE
— Wladimir van Wilgenburg (@vvanwilgenburg) February 28, 2026
দুবাইয়ের ‘পাম জুমেইরা’র খ্যাতি পৃথিবীর সর্বত্র। সম্পূর্ণ ভাবে কৃত্রিম, মনুষ্যনির্মিত একটি দ্বীপ সেটি, যা দেখতে তালগাছের মতো। মহাকাশ থেকে ‘পাম জুমেইরা’কে অপূর্ব দেখায়। ঝাঁ চকচকে বাড়িঘর, হোটেল, শপিং মল এবং বিলাসী জীবনযাপনের জন্যও পরিচিত ‘পাম জুমেইরা’। বিত্তশালী ভারতীয়দের কাছেও অত্যন্ত জনপ্রিয় ‘পাম জুমেইরা’। সেখানে বাড়ি রয়েছে শাহরুখ খানের, মুম্বইয়ের ‘মন্নতে’র সঙ্গে মিলিয়ে যার নাম ‘জন্নত’ রেখেছেন তিনি। টেনিস তারকা সানিয়া মির্জা, অভিনেতা সোহেল খান, শিল্পপতি মুকেশ আম্বানিরও বাড়ি আছে সেখানে। শনিবার দুবাইয়ের একাধিক জায়গাতেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ‘পাম জুমেইরা’ও রক্ষা পেল না।



Post Comment