Menaka Guruswamy: ‘সংসদে পশ্চিমবঙ্গের মানুষের প্রতিনিধি হব!’ তৃণমূল রাজ্যসভায় মনোনীত করার পর প্রতিক্রিয়া মেনাকার

Menaka Guruswamy: ‘সংসদে পশ্চিমবঙ্গের মানুষের প্রতিনিধি হব!’ তৃণমূল রাজ্যসভায় মনোনীত করার পর প্রতিক্রিয়া মেনাকার

Last Updated:

Menaka Guruswamy: মেনাকা গুরুস্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী। বিশ্বের প্রথম সারির প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন। সারাজীবন একাধিক গুরুত্বপূর্ণ মামলায় নেতৃত্ব দিয়েছেন।

তৃণমূল রাজ্যসভায় মনোনীত প্রার্থী মেনাকা গুরুস্বামী
তৃণমূল রাজ্যসভায় মনোনীত প্রার্থী মেনাকা গুরুস্বামী

কলকাতা: ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় মনোনীত হয়ে আমি অত্যন্ত সম্মানিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ।’ রাজ্যসভায় মনোনীত করার পর প্রতিক্রিয়া মেনাকা গুরুস্বামীর। শনিবার এক্স হ্যান্ডেলে মেনাকা লেখেন, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় মনোনীত হয়ে আমি অত্যন্ত সম্মানিত। আমার উপর আস্থা রাখার জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। আমাদের সংবিধানের সাম্য, ভ্রাতৃত্ব এবং বৈষম্যহীনতার মূল্যবোধ আমার জীবন ও কর্মকে পরিচালিত করেছে, আশা করি সংসদে এই আদর্শগুলি এগিয়ে নিয়ে যাব। পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে প্রতিনিধিত্ব এবং সেবা করার জন্য আমি উন্মুখ।”

রাজ্যসভার প্রার্থী তালিকায় শুক্রবার বিরাট চমক দেয় তৃণমূল৷ এই প্রথম তৃণমূলের হয়ে প্রার্থী হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মেনাকা গুরুস্বামী৷ তৃণমূলের রাজ্যসভার মুখ মানেকা৷ সম্ভবত এই প্রথম কোনও ঘোষিত এলজিবিটিকিউ কমিউনিটির কেউ তৃণমূলের হয়ে রাজ‍্যসভায় যেতে চলেছেন৷ জিতলে তিনিই হবেন ঘোষিত সমকামী জয়ী সাংসদ৷

প্রসঙ্গত, মেনাকা গুরুস্বামী ‘ন্যাশনাল ল স্কুল’, ‘হার্ভার্ড’ এবং ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়’-এর মতো প্রথম সারির প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন। সারাজীবন একাধিক গুরুত্বপূর্ণ মামলায় নেতৃত্ব দিয়েছেন। ছত্তিশগড়ে মাওবাদী দমনে তৈরি বিতর্কিত বাহিনী ‘সলওয়া জুড়ুম’-এর বিরুদ্ধে আইনি লড়াই করেছেন। মণিপুরে সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা বিচারবহির্ভূত হত্যার অভিযোগে সুপ্রিম কোর্টে ‘অ্যামিকাস কিউরি’ হিসেবে দায়িত্ব পালন করেন। অগস্ত ওয়েস্টল্যান্ড ভিভিআইপি কপ্টার দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীর আইনজীবী ছিলেন। ৩৭৭ ধারা অবলুপ্তির মামলায় অন‍্যতম আইনজীবী ছিলেন মেনেকা। সাম্প্রতিক আইপ‍্যাকের ইডি মামলায় হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার সেই মেনাকা গুরুস্বামীকেই রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Menaka Guruswamy: ‘সংসদে পশ্চিমবঙ্গের মানুষের প্রতিনিধি হব!’ তৃণমূল রাজ্যসভায় মনোনীত করার পর প্রতিক্রিয়া মেনাকার

Previous post

SIR in Bengal Update: শুধু মুর্শিদাবাদেই ১১ লক্ষ ভোটার বিচারাধীন, দু নম্বরে মালদহ! শনিবারের পর কোন জেলায় কত ভোটারের ভাগ্য ঝুলে রইল?

Next post

জ্বলছে দুবাইয়ের ‘পাম জুমেইরা’, মিসাইল আছড়ে পড়ে আগুন? বাড়ি রয়েছে মুকেশ আম্বানি-শাহরুখ খানদের

Post Comment

You May Have Missed