Siliguri News: দীর্ঘ বৈঠকের পর খুলে গেল রাজা চা বাগান, আনন্দে আত্মহারা শ্রমিকরা

Siliguri News: দীর্ঘ বৈঠকের পর খুলে গেল রাজা চা বাগান, আনন্দে আত্মহারা শ্রমিকরা

Last Updated:

Siliguri News: দীর্ঘ বৈঠকের পর মালবাজার ব্লকের রাজা চা বাগান খুলে গেল আজ থেকে। বাগান খুলে যাওয়ায় খুশি শ্রমিকরা।

মালবাজারে একমাস বন্ধ থাকার পর অবশেষে খুলল চা বাগান
মালবাজারে একমাস বন্ধ থাকার পর অবশেষে খুলল চা বাগান

রকি চৌধূরী, মালবাজার: মালবাজার ব্লকের রাজা চা বাগান খুলে গেল আজ থেকে। মঙ্গলবার শ্রম দফতরের শিলিগুড়ির মাটিগাড়া এলাকার শ্রমিক ভবনে দীর্ঘ বৈঠকের পর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার ভিত্তিতে বুধবার থেকেই বাগানে ফের কাজ শুরু হয়।বাগান খুলে যাওয়ায় খুশি শ্রমিকরা।

উল্লেখ্য, আর্থিক লোকসানের অভিযোগ তুলে মালবাজার শহর সংলগ্ন রাজা চা বাগান কর্তৃপক্ষ গত ২৩ জানুয়ারি সাসপেনশনের নোটিশ জারি করেছিল। মালিকপক্ষের দাবি ছিল, বাগান আর্থিকভাবে ক্ষতির মুখে চলছে এবং শ্রমিক মহলের প্রত্যাশিত সহযোগিতা মিলছে না। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলির দাবি ছিল, বাগানের সমস্যা সমাধানে মালিকপক্ষকে উদ্যোগী হতে হবে এবং দ্রুত বাগান খুলতে হবে। এই দাবিতে দফায় দফায় আন্দোলনও হয়।

Post Comment

You May Have Missed