Kolkata Airport: উড়ানের ঠিক আগে ভয়ংকর কাণ্ড! কলকাতা বিমানবন্দরে হুড়োহুড়ি, রুদ্ধশ্বাস…

Kolkata Airport: উড়ানের ঠিক আগে ভয়ংকর কাণ্ড! কলকাতা বিমানবন্দরে হুড়োহুড়ি, রুদ্ধশ্বাস…

সৌমেন ভট্টাচার্য: কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক। এবার নিশানায় কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় দমদম বিমানবন্দরে। বিমানে বোমা রাখা আছে- এমন একটি হুমকি চিরকুট উদ্ধারের পরেই তড়িঘড়ি উড়ানের জন্য স্থগিত রাখা হয়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:SIR in Bengal: ভোটার তালিকায় শনির খাঁড়া! শেষ হচ্ছে SIR শুনানি, গায়েব লক্ষ লক্ষ নাম…

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগোর 6E7304 নম্বর বিমানটি শনিবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। যাত্রীরা বিমানে ওঠার পর বিমানকর্মীরা রুটিন তল্লাশির সময় বিমানের বাথরুম ভেতরে একটি সন্দেহজনক চিরকুট পড়ে থাকতে দেখেন। ওই কাগজে লেখা ছিল যে বিমানের ভেতরে বোমা রাখা আছে।

বিষয়টি নজরে আসতেই বিমানকর্মীরা কালক্ষেপ না করে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনীকে খবর দেন। মুহূর্তের মধ্যে বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। প্রোটোকল মেনে বিমানে থাকা সমস্ত যাত্রীকে দ্রুত নিচে নামিয়ে আনা হয়। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিয়ে গিয়ে একটি বিচ্ছিন্ন বে-তে (Isolation Bay) রাখা হয়। সেখানে সিআইএসএফ (CISF) এবং বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা স্নিফার ডগ নিয়ে চিরুনি তল্লাশি শুরু করেন। যাত্রীদের সমস্ত মালপত্র বিমান থেকে নামিয়ে পুনরায় স্ক্যান করা হচ্ছে।

আরও পড়ুন:Bengal Weather Update: বসন্তেই চাঁদিফাটা গরম! দোলের আগেই ৩৩ ডিগ্রির চোখরাঙানি কলকাতায়…

কে বা কারা ওই চিরকুটটি বাথরুমে রেখেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যাত্রীদের তালিকার পাশাপাশি বিমানের সিসিটিভি ফুটেজ এবং গ্রাউন্ড স্টাফদের গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি কোনও বড় ষড়যন্ত্র নাকি নিছকই আতঙ্ক ছড়ানোর চেষ্টা, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, বিমানের ভেতরে এ ধরণের হুমকি পাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দীর্ঘ সময় ধরে তল্লাশি চলায় শিলংগামী ওই ফ্লাইটের উড়ানের কয়েক ঘণ্টা পিছিয়ে গিয়েছে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Previous post

Zee 24 Ghanta Ananya Samman 2026: বাঙালি বিশ্বসুন্দরীর সাহসি যাপন, একক মাতৃত্ব অথবা বলিউড ডিভা! অনন্যর মঞ্চে ঝলসালেন সুস্মিতা সেন…

Next post

ভ্যালেনটাইন্স ডে-তে সোনার দামে ব্যাপক রদবদল, রুপোর দামেও বিরাট পরিবর্তন? কত কমে কিনতে পারবেন?

Post Comment

You May Have Missed