সিরিজ জয় সম্পন্ন, চতুর্থ টি-টোয়েন্টিতে রিজার্ভ বেঞ্চ পরীক্ষার পালা, হতে পারে চারটি পরিবর্তন

অকল্যান্ড: নিউজিল্যান্ডের বিরুদ্ধ টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার রিজার্ভ বেঞ্চ পরীক্ষার পালা ভারতীয় দলের। টিম ম্য়ানেজমেন্ট তাই আগামী দুটো নিয়মরক্ষার টি-টোয়েন্টি ম্য়াচের জন্য় দলে পরিবর্তন আনতে পারে। সূত্রের খবর, ভারতীয় একাদশে চারটি পরিবর্তন করা হতে পারে। সিরিজের শেষ এই দুটো ম্য়াচ বেঞ্চের শক্তি পরীক্ষা করার ও নিয়মিত সুযোগ না পাওয়া খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার কাজে লাগাতে পারে।

চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতীয় একাদশে কেমন বদল হতে পারে?

সিরিজের প্রথম ম্য়াচ খেলার পরই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। দ্বিতীয় ও তৃতীয় ম্য়াচে খেলতে পারেননি ঈশান কিষাণ। আগামী দুটো টি-টোয়েন্টিতে হয়ত ফের একবার জাতীয় দলে একাদশে ফিরতে পারেন ঈশান। আগের ম্য়াচে বৈভব সূর্যবংশী দারুণ পারফর্ম করেছিল। কিন্তু ঈশান যদি পুরোপুরি ফিট হয়ে যান, তাহলে হয়ত বৈভবকে সিনিয়র ক্রিকেটারে জন্য জায়গা ছাড়তে হবে। 

চলতি সিরিজে প্রথম ম্য়াচ থেকেই দারুণ পারফর্ম করেছেন তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। কিন্তু চোটের আশঙ্কা থেকেই যায়, তাই আগামী দুটো ম্য়াচে রেড্ডিকে বসিয়ে খেলানো হতে পারে আরেক পেসার অলরাউন্ডার শিবম দুবেকে। এই সিরিজের প্রথম তিনটি ম্য়াচে দুবে রিজার্ভেই ছিলেন।

অভিজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তীকে সুযোগ দেওয়া যেতে পারে। দলের বোলিং আক্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ বরুণ। কিন্তু সিরিজের অংশ হলেও চোটের জন্য প্রথম তিন ম্য়াচে খেলতে পারেননি। এখন সিরিজ দখলে করে নিয়েছে টিম ইন্ডিয়া। তাই এই পরিস্থিতিতে বরুণকে একটা সুযোগ হতে পারেই। পেস বোলিং বিভাগেও একটি পরিবর্তন হতে পারে। অর্শদীপ সিংহের বদলে ময়ঙ্ক যাদবকে ফেরানো হতে পারে। ভুবনেশ্বর কুমারের কামব্যাক সিরিজ ছিল এটি। কিন্তু সেভাবে ছাপ ফেলতে পারেননি তিনি। তবে ভুবিকে বাকি দুটো ম্য়াচেও হয়ত টিম ম্য়ানেজমেন্ট খেলাতে পারে। কারণ চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করা ভুবিকে মাত্র তিন ম্য়াচের ওপর বিচার করে বসিয়ে দেওয়ার কাজ হয়ত গম্ভীরও করবেন না। তবে যদি একান্তই ভুবিকে বসানো হয়, তাহলে হয়ত অর্শদীপকে পরের দুটো ম্য়াচেও খেলানো হবে।

 



Previous post

নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত

Next post

IMD Orange Alert: সাইক্লোন অর্ণবের জের কী পড়তে শুরু করে দিল, কলকাতার আকাশ ঢাকল কালো মেঘে, জেলায় জেলায় এক ঘণ্টায় ঝড়-বৃষ্টি

Post Comment

You May Have Missed