এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট, যুগ্মভাবে শীর্ষে অর্শদীপ

ওয়েলিংটন: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্য়াচে নতুন রেকর্ড গড়লেন অর্শদীপ সিংহ(Arshdeep Singh)। পূর্ণ সদস্যের ক্রিকেট খেলিয়ে দেশের ক্রিকেটারদের মধ্য়ে এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারের নজির গড়লেন অর্শদীপ। ওয়েলিংটনে কিউয়িদের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে একটি উইকেট নেন বাঁহাতি ভারতীয় পেসার নিজের চার ওভারের স্পেলে। আর তার সঙ্গেই সঙ্গেই চলতি বছরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯ উইকেট ঝুলিতে পুরে নিলেন অর্শদীপ। 

তবে অর্শদীপ এককভাবে নন। আয়ারল্যান্ডের জােশুয়া লিটল ২০২২ সালে এক ক্যালেন্ডার বর্ষে কুড়ির ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯ উইকেটের মালিক হয়েছিলেন। এই ম্য়াচের আগে তালিকায় শীর্ষে আসার জন্য। ম্যাচের শুরুতেই নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্টকে আউট করেন অর্শদীপ। বাঁহাতি এই পেসার তাঁর নির্ধারিত ৪ ওভারের স্পেল শেষে ৩৩ রানে ১ উইকেট নেন।

চলতি বছরে দুর্দান্ত ফর্মে থাকা অর্শদীপ ৩০ ম্যাচে ২৫ গড়ে ৩৯টি উইকেট নিয়েছেন। ৯.২১ ইকনমি রেটে বোলিং করেছেন অর্শদীপ। চলতি বছরে এক ম্যাচে অর্শদীপের সেরা বোলিং ফিগার ৫১ রানে ৫ উইকেট। যা এখন পর্যন্ত তাঁর একমাত্র পাঁচ উইকেট টি-টোয়েন্টি ফর্ম্য়াটে। 

এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সর্বাধিক উইকেট পাওয়ার নিরিখে তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি ২০২৪ সালে ৩৮ উইকেট নিয়েছিলেন তিনি। ভুবনেশ্বর কুমার ২০২২ সালে ৩৭ উইকেট নিয়েছিলেন।

 

টস জিতে ম্য়াচে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিউয়ি ওপেনার টিম সেইফার্টকে ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই আউট করে দেন অর্শদীপ। কিন্তু নিউজিল্যান্ডের ইনিংসকে ১৯৮ এ পৌঁছে দেওয়ার পেছনে অন্যতম ছিলেন ড্যারেল মিচেল, ফিন অ্য়ালেন ও বেভন জ্যাকবস। রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেন ২ ভারতীয় ওপেনার অভিষেক ও বৈভব। এরপর মাত্র ১৫ বলে অর্ধশতরান পূরণ করেন অভিষেক। বৈভবও হাত খোলে। অল্পের জন্য় অর্ধশতরান মিস করে বৈভব। ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলে। ৪টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকায়। তবে অভিষেককে থামানো সম্ভব হয়নি কিউয়ি বোলারদের জন্য। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১১টি ছক্কা হাঁকান বাঁহাতি ভারতীয় ওপেনার। শেষ পর্যন্ত ১৩.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। 



Previous post

Kolkata News: রাস্তার ফিডার পিলার বক্সই ক্যানভাস! ১০ বছরে ২৫০-র বেশি বক্সে শিল্পের ছোঁয়া রঞ্জিতের

Next post

Laxmi Puja Song: নাক দিয়ে শঙ্খ বাজিয়ে চমকে দিলেন বাঁকুড়ার এই ব্যক্তি, লক্ষ্মীপুজোয় ‘মাকে ঘরে এনেছি’ গান ভাইরাল নেটদুনিয়ায়

Post Comment

You May Have Missed