Snake Catcher Death: সাপ উদ্ধারই ছিল নেশা, বেখেয়ালে সেই বিষধরের কামড়েই প্রাণ গেল উদ্ধারকারীর! মন ভার এলাকাবাসীর

Last Updated:

Snake Catcher Death: বহু মানুষের জীবন রক্ষা করেছেন সাপ উদ্ধার করে। তবে সেই সাপের ছোবলেই প্রাণ হারাতে হল মেদিনীপুরের পরিচিত ‘সর্পবন্ধু’ তপন সিংহকে। শোকস্তব্ধ গোটা এলাকা। সাপটিকে কৌটোয় ভরতে গেলে আচমকা তাঁর আঙুলে প্রাণঘাতী ছোবল বসায় বিষধরটি।

সাপ উদ্ধার করতে গিয়ে বিষধরের ছোবলে প্রাণ গেল উদ্ধারকারীর
সাপ উদ্ধার করতে গিয়ে বিষধরের ছোবলে প্রাণ গেল উদ্ধারকারীর

পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: মানুষের বিপদ দেখলে তিনি ছুটে যেতেন। উদ্ধার করতেন বিষধর সাপ। সেই সাপ উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দিতেন তিনি। পেশায় তিনি গাড়ির চালক হলেও, আপদে বিপদে ছুটে গিয়ে তিনি সাপ উদ্ধার করেছেন শুধু তাই নয়, সাপ না মেরে পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করাই ছিল তাঁর নেশা। তাই মেদিনীপুর সদর ব্লকের কুকুরমুড়ি এলাকায় তিনি সকলের কাছে পরিচিত ছিলেন ‘সর্পবন্ধু’ হিসেবে। কিন্তু ভাগ্যের এক চরম নির্মম পরিহাসে, যে প্রাণীদের তিনি সারাজীবন ভালবেসে বাঁচিয়েছেন, তারই ছোবলে প্রাণ হারাতে হল ৫৪ বছর বয়সী তপন সিংহকে। তাঁর এই অকালমৃত্যুতে স্তব্ধ গোটা এলাকা। সাপ ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এই সর্পবন্ধুর।

Post Comment

You May Have Missed