ভারত থেকে বিশ্বের জন্য: VerSe Innovation নিয়ে এল ‘স্পার্ক স্টেশন’ (Spark Station), তাদের প্রথম গ্লোবাল এআই (AI) কন্টেন্ট প্ল্যাটফর্ম যা স্টুডিও, ব্র্যান্ড, এজেন্সি এবং নির্মাতাদের অভূতপূর্ব গতি ও খুব কম খরচে কন্টেন্ট তৈরির সুবিধা দেবে
Science And Technology
oi-Oneindia Staff
নয়াদিল্লি, ২৯ আগস্ট, ২০২৬: ভারতের বৃহত্তম স্থানীয় ভাষার প্রযুক্তি প্ল্যাটফর্ম এবং ‘ডেইলিহান্ট’ ও ‘জোশ’-এর মূল প্রতিষ্ঠান ‘VerSe Innovation’ আজ ‘ফিল্ম এক্সপো ২০২৬’-এ ‘স্পার্ক স্টেশন’ উন্মোচন করল। এটি এমন একটি এআই-চালিত কন্টেন্ট অপারেটিং সিস্টেম, যা প্রাথমিক ধারণা থেকে শুরু করে চূড়ান্ত সম্পাদনা পর্যন্ত একটি কন্টেন্ট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াকে একটি একক সিস্টেমের মধ্যেই সম্পন্ন করার সুবিধা দেয়। ‘স্পার্ক স্টেশন’ হলো VerSe-এর প্রথম ‘গ্লোবাল-ফার্স্ট’ উদ্যোগ এবং কোম্পানিটির নেওয়া অন্যতম বৃহত্তম পণ্য-কেন্দ্রিক পদক্ষেপ।
‘স্পার্ক স্টেশন’ একটি সমন্বিত সৃজনশীল কর্মপ্রবাহের প্ল্যাটফর্ম, যা বিষয়বস্তু বা কন্টেন্ট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটিকে-যেমন-ধারণা ও চিত্রনাট্য তৈরি, স্টোরিবোর্ডিং, বিভিন্ন উপাদান বা ‘অ্যাসেট’ তৈরি (যেমন-অভিনেতা নির্বাচন, লোকেশন, পোশাক, মাল্টি-অ্যাঙ্গেল শট, সঙ্গীত ও সংলাপ), সম্পাদনা, ক্যাপশন যুক্ত করা, রেন্ডারিং, বিজ্ঞাপনের ফরম্যাট নির্ধারণ এবং বিতরণ-একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিচালনা করে। এর মূল ভিত্তি হলো একটি ‘মডেল-অ্যাগনস্টিক’ এআই স্তর, যা প্রতিটি সৃজনশীল কাজকে বুদ্ধিমত্তার সাথে উপযুক্ত এআই মডেলের কাছে পৌঁছে দেয়। এর ফলে অভূতপূর্ব সাশ্রয়ী খরচে কাজের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়; যেমন-স্পার্ক স্টেশন ব্যবহার করে ৬০ সেকেন্ডের একটি ব্র্যান্ড ফিল্ম তৈরির খরচ ১০-২৫ লক্ষ টাকা থেকে কমিয়ে ৫০,০০০-৭৫,০০০ টাকাতে (অর্থাৎ ৯০% পর্যন্ত) নামিয়ে আনা যায় এবং একই সাথে উৎপাদনের সময়সীমা কয়েক সপ্তাহ থেকে কমিয়ে প্রায় ২৪ ঘণ্টায় নিয়ে আসা সম্ভব।

স্পার্ক স্টেশন মূলত একটি প্ল্যাটফর্ম, যা তিনটি ক্ষেত্রের জন্য গড়ে তোলা হয়েছে:
- ফিল্মমেকার ও প্রোডাকশন হাউস: স্টোরি বিল্ডার, স্ক্রিপ্ট কভারেজ, কাস্টিং, লোকেশন ডিজাইন, স্টোরিবোর্ড, শট ক্রিয়েশন, মিউজিক ও ডায়ালগ জেনারেশন, এডিটিং এবং রেন্ডারিং-এর সাথে ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড NLE-তে ত্রুটিহীন এক্সপোর্টের সুবিধা রয়েছে, যাতে চলচ্চিত্র নির্মাতারা নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন।
- ব্র্যান্ড, ব্যবসা, ই-কমার্স ও এজেন্সি: ইমেজ, ভিডিও, UGC এবং পারফরম্যান্স অ্যাড ফরম্যাট, ক্যাটালগ-স্কেল প্রোডাক্ট ক্রিয়েটিভ, এবং প্রতিটি ক্যাম্পেইনের জন্য শত শত স্থানীয় ও প্ল্যাটফর্ম-উপযোগী সংস্করণ, যা সপ্তাহের পরিবর্তে কয়েক ঘণ্টার মধ্যে তৈরি করা যায়।
- কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সার: এর জন্য রয়েছে প্রচুর টেমপ্লেট এবং ক্রেডিট মডেলে স্টুডিও- গ্রেড আউটপুট।
স্পার্ক স্টেশন এমন পাঁচটি বৈশিষ্ট্যের ওপর দাঁড়িয়ে, যা একসঙ্গে মিলে এর শক্তিকে বহুগুণ বাড়িয়ে তোলে:
- শুধু একটি টুল নয়, একটি অপারেটিং সিস্টেম: প্রোডাকশনের প্রতিটি ধাপ একটিমাত্র পাইপলাইনে। শুধু আলাদা আলাদা ক্লিপ তৈরি করা অন্য প্ল্যাটফর্মগুলোর মতো নয়, স্পার্ক স্টেশন দেয় সম্পূর্ণ, সুসংগত, ধারাবাহিক ও সামঞ্জস্যপূর্ণ ক্রিয়েটিভ আউটপুট।
- ৫টি স্থির উপাদান জুড়ে প্রোডাকশন-গ্রেড ধারাবাহিকতা: মুখ, অভিব্যক্তি, পোশাক, লোকেশন ও প্রপস – শুধু একটি শট নয়, পুরো প্রোডাকশন জুড়ে অক্ষুণ্ণ থাকে। এই ধারাবাহিকতার অভাবই এতদিন AI ভিডিওকে পেশাদার ওয়ার্কফ্লোতে ঢুকতে দেয়নি, আর স্পার্ক স্টেশন এই পাঁচটি উপাদানের সমাধান করে দিয়েছে।
- মডেল-অ্যাগনস্টিক অর্কেস্ট্রেশন: একটি মুখ, একটি ভিড়ের দৃশ্য, একটি ক্যামেরা মুভমেন্ট, একটি কণ্ঠস্বর, একটি ভাষা – প্রতিটি কাজ স্পার্ক স্টেশন পাঠিয়ে দেয় তার জন্য সবচেয়ে উপযুক্ত মডেলের কাছে। প্রতিটি বড় প্রোভাইডারের একাধিক মডেল একটিমাত্র ইন্টারফেসের পেছনে কাজ করে, এবং প্রতিটি ক্রিয়েটিভ কাজ যায় তার জন্য সেরা মডেলের কাছে।
- প্রোডাকশন কোয়ালিটিতে ৬০টিরও বেশি ভাষা: শুধু শব্দই নয়, ঠোঁটের নড়াচড়া, আবেগের প্রকাশ এবং স্থানীয় বাগধারাও ফুটে ওঠে। ছয় সপ্তাহের লোকালাইজেশন হয়ে যায় মাত্র একদিনের কাজ।
- নির্মাতাদের দ্বারা, নির্মাতাদের জন্য নির্মিত: ফিল্ম, ভিএফএক্স এবং গেমিং-এর পাশাপাশি এআই গবেষণা থেকে আসা একটি দল এটি ডিজাইন করেছে। এতে কোনো লক-ইন নেই এবং প্রিমিয়ার, ফাইনাল কাট ও ডাভিঞ্চি রিজলভ-এ নেটিভ এক্সপোর্ট করা যায়। স্টুডিওগুলো বহুভাষিক ফিল্মে ধারাবাহিকতা বজায় রেখে এনএলই-এর সাথে ইন্টিগ্রেট করে। ব্র্যান্ডগুলো প্রচলিত সময়ের এক ভগ্নাংশে অগণিত সৃজনশীল সংস্করণ তৈরি করতে পারে। এজেন্সিগুলো ক্লায়েন্টের ডেলিভারেবল বাড়াতে পারে। নির্মাতারা কোনো অবকাঠামোগত খরচ ছাড়াই একটি পূর্ণাঙ্গ স্টুডিওর পরিষেবা পাবে।
‘Spark Station হলো VerSe-এর প্রথম গ্লোবাল উদ্যোগ এবং এটি তাদের নেওয়া অন্যতম বৃহত্তম ব্যবসায়িক উদ্যোগ। প্রোডাকশন খরচ এতদিন ছিল অদৃশ্য এক সীমা, যা ঠিক করে দিত কোন গল্প তৈরি হবে আর কোনটা হবে না। এই সীমাবদ্ধতা দূর হলে, শুধু কন্টেন্ট সস্তা হয় না – এমন সব গল্প তৈরি হওয়ার পথ খুলে যায়, যেগুলো এতদিন প্রোডাকশনের খরচের গণ্ডি পেরোতেই পারত না। আমরা ঠিক এই সমস্যারই সমাধান করছি – দক্ষতা নয়, সম্ভাবনা তৈরি করাই আমাদের লক্ষ্য। গত ছয় মাসেরও বেশি সময় ধরে স্পার্ক স্টেশন আমরা নিজেরাই ব্যবহার করছি বড় পরিসরে, অভূতপূর্ব গতি ও সাশ্রয় নিয়ে। স্পার্ক স্টেশন কোনো পরীক্ষামূলক প্ল্যাটফর্ম নয়, এটি এখন পুরোদমে প্রোডাকশনে, বড় পরিসরে কাজ করছে এবং এর মাধ্যমে আয়ও হচ্ছে।’ – উমঙ্গ বেদী, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, VerSe Innovation
স্পার্ক স্টেশন চালু হচ্ছে তিনটি পর্যায়ে: বিটা অ্যাক্সেস (২৯ আগস্ট), জেনারেল অ্যাভেইলেবিলিটি (১ অক্টোবর), এবং এন্টারপ্রাইজ API টিয়ার (১ নভেম্বর)। GPU ইনফ্রাস্ট্রাকচার, নিজস্ব AI অর্কেস্ট্রেশন প্রযুক্তি এবং বিশেষজ্ঞ টিম মিলিয়ে আগামী ২৪ মাসে $৩ কোটির (৩০+ মিলিয়ন ডলার) বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে প্ল্যাটফর্মটি, যার লক্ষ্য বিশ্বজুড়ে ১০০+ স্টুডিও, ১,০০০+ ব্র্যান্ড এবং হাজার হাজার কন্টেন্ট নির্মাতাকে সেবা দেওয়া। বাণিজ্যিক মডেলের মধ্যে রয়েছে নির্মাতাদের জন্য ক্রেডিট-ভিত্তিক ব্যবস্থা, স্টুডিও ও ব্র্যান্ডের জন্য সিট-ভিত্তিক SaaS, এবং API অ্যাক্সেসসহ এন্টারপ্রাইজ লাইসেন্সিং।
VerSe Innovation সম্পর্কে
VerSe Innovation-এর মূল ভাবনাটাই হলো – প্রযুক্তি দিয়ে ডিজিটাল বিভাজন ঘোচানো সম্ভব। শুরু থেকেই VerSe লক্ষ লক্ষ মানুষের অপূর্ণ কন্টেন্ট প্রয়োজনকে প্রযুক্তির মাধ্যমে পূরণ করার চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলেছে। এর নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং ও ডিপ লার্নিং প্রযুক্তি লক্ষ লক্ষ ব্যবহারকারীর কাছে তাঁদের পছন্দ অনুযায়ী ব্যক্তিগতকৃত কন্টেন্ট পৌঁছে দেয়।
আজ VerSe Innovation-এর নিজস্ব প্রযুক্তি প্ল্যাটফর্মের মাধ্যমে সারা ভারতের কোটি কোটি মানুষ ডেইলিহান্ট-এ নিজেদের স্থানীয় ভাষায় কন্টেন্ট উপভোগ করেন। এই একই প্রযুক্তি চালায় ভারতের #১ ও সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের অ্যাপ Josh-কেও। এছাড়া VerSe-এর রয়েছে AI-ফার্স্ট প্রোডাক্ট ও প্ল্যাটফর্মের এক সমন্বিত পোর্টফোলিও – NexVerse.ai, ডেইলিহান্ট প্রিমিয়াম, জোশ-এর অডিও ক্লোনিং ও অডিও স্টোরিজ, এবং VerSe Collab – যেগুলো একসঙ্গে মিলে ভারতের ডিজিটাল অর্থনীতিতে ভোক্তা, কন্টেন্ট ও ব্র্যান্ডের পারস্পরিক সম্পর্ককে নতুন রূপ দিচ্ছে।
ভারত-কেন্দ্রিক অ্যাপের পরিবারসহ VerSe Innovation স্থানীয় ভাষার প্রযুক্তিক্ষেত্রে ভারতের প্রথম ইউনিকর্ন হয়ে উঠেছে, এবং এর বিনিয়োগকারীদের তালিকায় রয়েছে সিপিপি ইনভেস্টমেন্টস, অন্টারিও টিচার্স পেনশন প্ল্যান (ওটিপিপি), কাতার ইনভেস্টমেন্ট অথরিটি (কিউআইএ), সিঙ্গুলার গাফ, কার্লাইল গ্রুপ, বেইলি গিফোর্ড, গোল্ডম্যান স্যাকস, ব্রেডক্রক, ফ্যালকন এজ ক্যাপিটাল, আলফাওয়েভ, সিকোইয়া ক্যাপিটাল ইন্ডিয়া, ম্যাট্রিক্স পার্টনার্স ইন্ডিয়া, গুগল, মাইক্রোসফট, লুপা সিস্টেমস, লান্সার গ্রুপ, সোফিনা, বি ক্যাপিটাল গ্রুপ, আইআইএফএল, কোটাক, ক্যাটামারান, বে ক্যাপিটাল, এডেলওয়াইস এবং ওমিডিয়ার নেটওয়ার্ক-সহ আরও অনেকে।


Post Comment