‘তৃণমূলের সমস্যা হচ্ছে ওদের সবই দখল, তারপর আবার অভিষেক…’, কী বলছেন শিল্পমন্ত্রী তাপস রায়?

কলকাতা : বাইপাসের ধারে তৃণমূল ভবনের পর এবার বিতর্কের কেন্দ্রে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস। লিজের চুক্তি ভেঙে প্রভাব খাটিয়ে দখলের অভিযোগ তুললেন জায়গা ও জমির মালিক। উঠল গায়ের জোরে দুটি ফ্লোর দখল করার। জমির মালিকের আইনজীবীর অভিযোগ, ২০২০ সালে দু’পক্ষের মধ্যে বাড়ি নিয়ে চুক্তি হলেও, CC বা কমপ্লিয়েশন সার্টিফিকেটই দেওয়া হয়নি তৃণমূলের তরফে। উপরন্তু পরবর্তীকালে গায়ের জোরে সেখানেই তৈরি করা হয়েছে অফিস।

এই প্রসঙ্গে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় বলেছেন, ‘তৃণমূলের সমস্যাটা হচ্ছে, তৃণমূলীদের সবই দখল। লোকের বাড়ি, ঘর-দোর সব কেড়ে নেওয়া। এটাই ওদের কাজ। তারপর আবার অভিষেক। সে আবার আইনের কথা বলে। মানে… ওর কোম্পানির নাম লিপস অ্যান্ড বাউন্ডস… বেআইনি, সে আইনের কথা বলে। আর এটা তো তৃণমূলের নয়, রমা দেবী গোয়েঙ্কার বাড়ি, তাই তো? কেস কাছারিও হয়েছে। ওদের বারবার বলা হয়েছে, একটা ফ্লোরের জায়গায় দুটো ফ্লোর দখল করে নিয়েছে, যেটা ওই সরকারে থাকলে করা যায়, পুলিশ তো তখন কিছু বলেও না, বলতে পারেও না।’ 

আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন 

বৃহস্পতিবার, ক্য়ামাক স্ট্রিটে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অফিসের ওপরের এই বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমারকাণ্ড ঘটে। কলকাতা পুরসভার অভিযোগ, এই বিলবোর্ড বেআইনি। এবার বেআইনিভাবে অফিস দখলের অভিযোগ তুললেন ক্যামাক স্ট্রিটের এই বিল্ডিং-এর মালিক। ক্য়ামাক স্ট্রিটের বিল্ডিং মালিকের আইনজীবী সাগ্নিকা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘উনি গায়ের জোরে ওখানে পজিশন নিয়ে রেখেছেন। ওখানে উনি বেআইনি কার্যকলাপ করছেন।’ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অফিসের ওপরে এই বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ও কলকাতা পুরসভার অফিসারদের সঙ্গে তীব্র বচসা বাধে। 

এবার উঠল, এই বিল্ডিংয়ের একাংশ দখলের অভিযোগ। বিল্ডিং মালিকের দাবি, ২০২০ সালে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বাড়ির মালিকের সঙ্গে চুক্তি হয় তৃণমূল যুব কংগ্রেসের। চুক্তিতে সই করেন বর্তমানে জেলবন্দি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। বাড়ি মালিকের অভিযোগ, লিজে যে শর্ত ছিল, তা মানা হয়নি। আইনজীবীর দাবি, মালিকের তরফ থেকে কমপ্লিশন সার্টিফিকেট বা CC-র জন্য বারবার বলা হয়। অভিযোগ, তারপরও প্রভাব খাটিয়ে জোর করে ২টি ফ্লোর দখল করা হয়েছে। 

Previous post

ভারত থেকে বিশ্বের জন্য: VerSe Innovation নিয়ে এল ‘স্পার্ক স্টেশন’ (Spark Station), তাদের প্রথম গ্লোবাল এআই (AI) কন্টেন্ট প্ল্যাটফর্ম যা স্টুডিও, ব্র্যান্ড, এজেন্সি এবং নির্মাতাদের অভূতপূর্ব গতি ও খুব কম খরচে কন্টেন্ট তৈরির সুবিধা দেবে

Next post

East Bardhaman News: নিজেদের মাঠ নেই, হাজার বাধা পেরিয়ে রাজ্যসেরা, এবার দিল্লিজয়ে যাচ্ছে কালনার অনূর্ধ্ব-১৭ দল

Post Comment

You May Have Missed