Bangla News: ‘ঘড়ি নামানোর’ অছিলায় ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ, বহরমপুরে গ্রেফতার গৃহশিক্ষক

Last Updated:

Bangla News: প্রাইভেট টিউশন করাতে গিয়ে একের পর এক ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার বহরমপুরের সরকারি স্কুলের শিক্ষক।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: প্রাইভেট টিউশনির ব্যাচে ছাত্রদেরকে যৌন হেনস্থা করার অভিযোগে বৃহস্পতিবার সকালে এক গৃহশিক্ষককে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। তিনি বহরমপুরের একটি নামকরা সরকারি স্কুলের ভৌতবিজ্ঞান বিভাগের প্যারা টিচার হিসেবে কর্মরত রয়েছেন। নিগৃহীত ছাত্রদের পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার সকালে বহরমপুর থানার পুলিশ মোল্লাগেরের ধার এলাকায় ওই শিক্ষকের বাড়িতে থেকেই তাঁকে গ্রেফতার করে। ধৃত ওই শিক্ষককে বৃহস্পতিবার বহরমপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

Post Comment

You May Have Missed