সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
কলকাতা: কলকাতায় আজ, ২৫ আগস্ট ২০২৬, সোনার দামে ফের ঊর্ধ্বগতি দেখা গেল। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির (SSBC) প্রকাশিত ২২ আগস্টের দামের সঙ্গে আজকের দর তুলনা করলে দেখা যাচ্ছে, ২২ ক্যারেট, ১৮ ক্যারেট এবং ফাইন গোল্ড—সব ক্ষেত্রেই দাম বেড়েছে। তবে একই সময়ে রুপোর দামে উল্লেখযোগ্য পতন হয়েছে।
২২ আগস্ট ফাইন গোল্ড (৯৯৫)-এর দর ছিল প্রতি গ্রামে ১৬,০৬৬ টাকা। আজ সেই দাম বেড়ে হয়েছে ১৬,০৮৭ টাকা প্রতি গ্রাম। অর্থাৎ প্রতি গ্রামে ২১ টাকা দাম বেড়েছে। দিনের পর দিন ঊর্ধ্বগতির দিকে ঠেকছে সোনা এবং রুপোর বাজার দর। এই টালমাটাল পরিস্থিতির মধ্যে বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ ক্রেতাদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
২২ ক্যারেট হলমার্ক সোনার ক্ষেত্রেও দাম বেড়েছে। ২২ আগস্ট বিক্রির দর ছিল প্রতি গ্রামে ১৫,২৬০ টাকা আজ তা বেড়ে হয়েছে ১৫,২৮০ টাকা। অর্থাৎ প্রতি গ্রামে ২০ টাকা বৃদ্ধি। অন্যদিকে ২২ ক্যারেট সোনার কেনার দর ২২ আগস্টের ১৪,৬২০ টাকা থেকে বেড়ে আজ হয়েছে ১৪,৬৩৯ টাকা প্রতি গ্রাম।
১৮ ক্যারেট সোনার দামও বেড়েছে। ২২ আগস্ট প্রতি গ্রামের দর ছিল ১২,৫৩০ টাকা। আজ সেই দর বেড়ে হয়েছে ১২,৫৪৫ টাকা অর্থাৎ প্রতি গ্রামে ১৫ টাকা বৃদ্ধি হয়েছে।
তবে সোনার বিপরীত ছবি দেখা গেল রুপোর বাজারে। ২২ আগস্ট ৯৯৯ বিশুদ্ধতার ১ কেজি রুপোর বার-এর দাম ছিল ২,৪৭,৩২০ টাকা। আজ সেই দাম কমে হয়েছে ২,৪৪,০২৪ টাকা প্রতি কেজি। অর্থাৎ এক কেজিতে ৩,২৯৬ টাকা দাম কমেছে।
অর্থাৎ, আজকের বাজারে সোনার দাম সামান্য বাড়লেও রুপোর দামে বড়সড় পতন হয়েছে। যাঁরা গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য আজকের দরের এই পরিবর্তন নজরে রাখার মতো।
উল্লেখ্য, প্রকাশিত এই দরগুলির সঙ্গে ৩ শতাংশ GST যুক্ত নেই। গয়না কেনার ক্ষেত্রে GST ছাড়াও মেকিং চার্জ প্রযোজ্য হতে পারে।
Post Comment