Cocoon Market: রেশম চাষে লস করার দিন এবার অতীত, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই মিলবে টাকা! কীভাবে খুলছে ভাগ্যের তালা? মাস্টারপ্ল্যান প্রস্তুত
Last Updated:
Cocoon Market: দক্ষিণ ভারতের রামনগর হাটের আদলে সাজবে মালদহের কালিয়াচক কোকুন মার্কেট। আধুনিক পরিকাঠামো দিয়ে সাজানোর লক্ষ্যে পরিদর্শন কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের। আন্তর্জাতিক মানের আধুনিক হাটে উন্নীত করার যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। যার ফলে উপকৃত হবেন হাজার হাজার রেশম চাষি।
মালদহ, জিএম মোমিন: পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ রেশম গুটির বাজার কালিয়াচক কোকুন মার্কেটকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নিয়েছে রাজ্য ও কেন্দ্র সরকার। দক্ষিণ ভারতের রামনগর রেশম গুটির হাটের আদলে এই বাজারকে আধুনিক পরিকাঠামোয় সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই সোমবার কালিয়াচক রেশম গুটির হাট সরেজমিনে পরিদর্শন করেন কেন্দ্র ও রাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
Post Comment