Rath Yatra 2026: পুরী থেকে এল বিগ্রহ, সঙ্গে ৩ নতুন রথ! ৩০০ বছরের তমলুকের মহাপ্রভু মন্দিরে এবার এলাহি আয়োজন

Rath Yatra 2026: পুরী থেকে এল বিগ্রহ, সঙ্গে ৩ নতুন রথ! ৩০০ বছরের তমলুকের মহাপ্রভু মন্দিরে এবার এলাহি আয়োজন

Last Updated:

Rath Yatra 2026: ১৬ জুলাই উদযাপিত হতে চলেছে পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী তমলুক মহাপ্রভু মন্দিরের রথযাত্রা। ৩০০ বছরের প্রাচীন এই উৎসবে এবার পুরী থেকে আনা হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দারুব্রহ্ম বিগ্রহ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতি ও সরকারি অনুদানে এবারের উৎসব ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে।

+

পূর্ব মেদিনীপুরের তমলুক মহাপ্রভু মন্দিরের ৩০০ বছরের প্রাচীন রথযাত্রা উপলক্ষে পুরী থেকে আনা জগন্নাথ দেবের নতুন বিগ্রহ ও রথ

তমলুক, সৈকত শী: ১৬ জুলাই রথযাত্রা। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন রথযাত্রা তমলুকের মহাপ্রভু মন্দিরের। কথিত আছে প্রায় ৩০০ বছরের প্রাচীন এই রথযাত্রা। প্রতিবছর নিয়ম অতিথি মেনে রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে এই মন্দিরে। রথযাত্রার আগের দিন শেষ মুহূর্তের প্রস্তুতি চূড়ান্ত। তমলুকের এই ঐতিহ্যবাহী মহাপ্রভু মন্দিরের রথ যাত্রার এবারের অন্যতম আকর্ষণ শ্রী ক্ষেত্র থেকে এসেছে বিগ্রহ। তিনটি নতুন রথে এবার রথযাত্রা হবে। ভক্তদের উন্মাদনা ও ভক্তিরস  শ্রদ্ধায় তমলুক মহাপ্রভু মন্দিরের এই রথযাত্রা উৎসব পালিত হয়। এই মন্দিরের রথযাত্রায় প্রতিবছর উপস্থিত থাকতেন তৎকালীন বিরোধী দলনেতা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তমলুকে সেভাবে রথযাত্রা হয় না। তাই মহাপ্রভু মন্দিরে রথযাত্রা তমলুক শহর এলাকার মানুষের পাশাপাশি তমলুক গ্রামীণ এলাকার মানুষের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই রথে এবার অন্যতম আকর্ষণ পুরীধাম থেকে আনা হয়েছে দারুব্রহ্ম শ্রীজগন্নাথ, বলদেব ও মা সুভদ্রার সুবৃহৎ বিগ্রহ। তাঁদের জন্য তৈরি হচ্ছে প্রায় ১৫ থেকে ১৭ ফুট উচ্চতার তিনটি নতুন রথ। মন্দির কর্তৃপক্ষের দাবি, এ বারের রথযাত্রা হবে অতীতের তুলনায় আরও জাঁকজমকপূর্ণ। ২৯ জুন স্নান পূর্নিমার দিন থেকে প্রায় ৫০০ বছরের প্রাচীন তাম্রলিপ্ত ধামেশ্বর স্বয়ম্ভূ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে শুরু হয়েছে তাম্রলিপ্ত রথযাত্রা মহোৎসব।

আরও পড়ুন: ট্রেন এলেই থমকে যায় চাকা! মলমূত্র-থুতুর বৃষ্টি রুখতে এবার হাওড়ার এই আন্ডারপাসে সুরক্ষাকবচের প্ল্যান, জানুন

প্রায় এক মাসের এই রথযাত্রা মহোৎসবে সময়ে প্রতিদিন ভক্তদের জন্য পুরীধামের মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের আশা, রথযাত্রা উপলক্ষে প্রায় দেড় থেকে দুই লক্ষ ভক্ত অন্নপ্রসাদ গ্রহণ করবেন। রথযাত্রার দিন মহাপ্রভু মন্দির থেকে রথ বেরিয়ে তমলুক পৌরসভা, বর্গভীমা মন্দিরের সামনে দিয়ে, নিমতলা, হাসপাতাল মোড়, মানিকতলা হয়ে তমলুক রাজবাড়িতে মাসির বাড়ি পর্যন্ত যাবে। উল্টোরথের দিন একইভাবে শহর পরিক্রমা করে রথ ফের মন্দিরে ফিরবে। মন্দিরের সেবাইত গৌর দেব গোস্বামী বলেন, “রথ উৎসব উপলক্ষে প্রায় দেড় থেকে ২ লক্ষ ভক্তের অন্নপ্রাসাদের ব্যবস্থা করা হয়েছে।  শান্তিপূর্ণভাবে মহোৎসব সম্পন্ন করতে আমাদের সমস্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।”

Post Comment

You May Have Missed