সুনামির বেগে রুপোর দরপতন ! তবে বাড়ল সোনার দাম, আজ দাম কত হল দুই মহা-মূল্যবান ধাতুর ?

সুনামির বেগে রুপোর দরপতন ! তবে বাড়ল সোনার দাম, আজ দাম কত হল দুই মহা-মূল্যবান ধাতুর ?

কলকাতা : ফের শোরগোল সোনা ও রুপোর বাজারে। গত কয়েকদিন দাম বাড়লেও আজ ফের হু হু করে দাম কমে গেল রুপোর। তবে, দাম বেড়েছে সোনার। জুলাই মাসের শুরুতেই অনেকটা সস্তা হয়েছিল, কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই রোজ বাড়ছে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম। রুপোর দামেও বড়সড় ধস দেখা দিয়েছে। তবে চলুন জেনে নিন শুক্রবার কত হল এই দুই মহা-মূল্যবান ধাতুর দাম।

২৪ ক্যারেট সোনার দাম – 

খাঁটি সোনা বা ২৪ ক্যারেট সোনা সাধারণত বিনিয়োগকারীরা কেনেন আর না হলে কেনেন সোনার ব্যবসায়ীরা। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ১৪ হাজার ৫৫২ টাকা।

২২ ক্যারেট সোনার দাম –  

বাজার খুললেও বড় পরিবর্তন হল সোনা ও রুপোর দামে। গয়না তৈরি করার ২২ ক্যারেট (৯১৬) সোনার দাম বেড়ে গেল। আজ ১ গ্রাম গয়না সোনার দাম হয়েছে ১৩ হাজার ৮২৫ টাকা। আজ প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ২৫০ টাকা।                 

কেউ যদি আজ গয়না বিক্রি করতে চান, তাহলে আজকের দাম অনুযায়ী গ্রাম প্রতি তিনি পাবেন ১৩ হাজার ২৪২ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম –                

বাড়ল ১৮ ক্যারেট সোনার দামও। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১১ হাজার ৩৫০ টাকা। 

রুপোর দাম –                

একধাক্কায় অনেকটা কমল রুপোর দাম। আজ প্রতি কেজি রুপোর দাম কমে হয়েছে ২ লক্ষ ৩৫ হাজার ৯২২ টাকা।

যে বিষয়টি মাথায় রাখবেন –                                  

মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে এই দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে।

Post Comment

You May Have Missed