MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড

MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড

নয়াদিল্লি: আইপিএলের এ বারের মরশুম শেষ হওয়ার আগে থেকেই কিন্তু হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সময় যতই এগোচ্ছে, হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্স থেকে প্রস্থান নিশ্চিত হয়ে যাচ্ছে। তিনি সদ্যই মুম্বই থেকে সরে গিয়েছেন বেঙ্গালুরুতে। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সেই পাকাপাকিভাবে তাঁর ব্যক্তিগত অনুশীলনের কেন্দ্র করতে চলেছেন হার্দিক। এইসবই তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়াচ্ছে।

শোনা যাচ্ছে হার্দিক দল বদল করলে তাঁকে মোট সাত সাতটি দল নিজেদের স্কোয়াডে নিতে আগ্রহী। সেই তালিকায় কিন্তু চেন্নাই সুপার কিংসও রয়েছে। আইপিএলে নিলামপূর্বে শেষ বড় দলবদল হিসাবে সঞ্জু স্যামসন কিন্তু সিএসকেতেই যোগ দিয়েছিলেন। এবার কি হার্দিকও সেই পথই অবলম্বন করতে চলেছেন? এই জল্পনা নিয়ে এবার মুখ খুলল হলুদ ব্রিগেড।

সিএসকের সিইও কাশী বিশ্বনাথন কিন্তু আপাতত হার্দিকের সিএসকেতে যোগ দেওয়ার রিপোর্টগুলিকে নস্যাৎ করে দিয়েছেন। তিনি জানান, ‘হার্দিকের ট্রেড সংক্রান্ত কোনও আলোচনা এখনও করা হয়নি। এমএলসি ২০২৬ শেষ হওয়ার পরেই এই ধরনের কোনও আলোচনা হতে পারে, তার আগে সম্ভব নয়।’

আরও পড়ুন:- নয় বছর পর দ্বীপরাষ্ট্রে টেস্ট খেলবে ভারত, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের সূচি ঘোষণা করল বিসিসিআই 

২০২৭ সালের আইপিএলের জন্য ট্রেড উইন্ডো খোলা হয়েছে, যা নিলামের কয়েক দিন আগে পর্যন্ত খোলা থাকব। এই ট্রেডিংয়ের মাধ্যমেই হার্দিককে দলে নিতে আগ্রহী একগুচ্ছ দল। সিএসকের পাশাপাশি ইতিমধ্যেই হার্দিকের নাম কিন্তু আরি একাধিক দলের সঙ্গেও জুড়েছে। দাবি করা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স হার্দিককে তাদের দলে অন্তর্ভুক্ত করতে আগ্রহ দেখিয়েছে। জানা যাচ্ছে যে কেবল কলকাতা নয়, রাজস্থান রয়্যালসও ভারতীয় অলরাউন্ডারকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে চাইছে।

 

Previous post

আস্ত বিমান জ্বালিয়ে দিল বিচ্ছিন্নতাকামীরা, গুলি করে হত্যা আমেরিকার পাইলটকে, উত্তপ্ত ইন্দোনেশিয়া

Next post

হোয়াটসঅ্যাপের পর টেলিগ্রাম ও সিগনালকেও ‘ইউজারনেম ফিচার’ বিতর্কে নোটিস কেন্দ্রের

Post Comment

You May Have Missed