২৯৩টি বিধানসভা আসনের ভোট গণনা আজ, কে এগিয়ে, কে পিছিয়ে ? লেটেস্ট আপডেট
রাজ্যে বিধানসভা ( West Bengal Election 2026 ) নির্বাচনের ভোট গণনাকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন। দক্ষিণ ২৪ পরগণার ফলতা কেন্দ্র বাদে বাকি ২৯৩টি বিধানসভা আসনের ভোট গণনা ৪ মে অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হবে গণনার প্রক্রিয়া (West Bengal Assembly Election)। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে, তারপর ধাপে ধাপে খোলা হবে ইভিএম ( Bengal Election 2026 Results Live)।
রাজ্যের (Assembly Election Results ) বিভিন্ন গণনা কেন্দ্রে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটগণনা অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে একাধিক বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। অনুমতি ছাড়া সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
পুরো গণনা প্রক্রিয়ার উপর নজরদারির জন্য প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি চলবে লাগাতার ভিডিওগ্রাফিও। কমিশনের পর্যবেক্ষকরা প্রতিটি রাউন্ডের গণনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
নিরাপত্তার ক্ষেত্রে থাকছে ত্রিস্তরীয় ব্যবস্থা। মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং কুইক রেসপন্স টিম। গণনা কেন্দ্রের ভিতরে ও বাইরে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র QR কোড ভিত্তিক বৈধ পরিচয়পত্র থাকলেই গণনা কেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে। কাউন্টিং এজেন্ট, নির্বাচন কর্মী ও অনুমোদিত আধিকারিকদের ক্ষেত্রেও এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়াও কমিশন স্পষ্ট জানিয়েছে, কাউন্টিং অবসার্ভার এবং রিটার্নিং অফিসার ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। গণনার সময় তথ্য ফাঁস বা বিভ্রান্তি এড়াতেই এই কড়াকড়ি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
৪ মে সকাল থেকেই রাউন্ডে রাউন্ডে প্রকাশ্যে আসবে বাংলার জনাদেশ। কোন দল ক্ষমতার দৌড়ে এগিয়ে থাকে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।



Post Comment