১ ঘণ্টার শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড রাজ্যের এই এলাকা ! তছনছ একের পর এক বাড়ি..

১ ঘণ্টার শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড রাজ্যের এই এলাকা ! তছনছ একের পর এক বাড়ি..

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: শনিবার গভীর রাতে প্রায় এক ঘণ্টার তীব্র ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল গোয়ালপোখরের বিভিন্ন এলাকা। হঠাৎ করে ওঠা দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে বহু বাড়ির টিনের ছাউনি উড়ে যায়, ভেঙে পড়ে গাছপালা এবং বিদ্যুতের খুঁটি।

আরও পড়ুুন, শেষ হল বৈঠক, দ্বিতীয় দফার আগে জরুরি বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের, “বুথে ১০০ মিটারের মধ্যে..”

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ১২ টা ৩০ মিনিট নাগাদ ঝড়ের দাপট শুরু হয় এবং প্রায় এক ঘণ্টা ধরে তা চলতে থাকে। ঝড়ের জেরে একাধিক কাঁচা বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি এলাকায় গাছ উপড়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। বিদ্যুৎ পরিষেবাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বহু গ্রাম এখনও অন্ধকারে ডুবে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

Post Comment

You May Have Missed