১০ পয়সার স্টক এখন ১৭৫ টাকায় ! ১ লাখ টাকা হয়েছে ২৫ কোটি

১০ পয়সার স্টক এখন ১৭৫ টাকায় ! ১ লাখ টাকা হয়েছে ২৫ কোটি

Best Stocks :  এই স্টকের পারফরম্য়ান্সের কথা শুনলে হতবাক হবেন আপনিও। ভারতের শেয়ার বাজারে (Indian Stock Market) রয়েছে এমনই এক স্টক। যেখানে বিনিয়োগকারীরা (Investment) ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকলে এখন যা ২৫ কোটি হয়েছে। জেনে নিন, কোন স্টকে করেছে এই কামাল। 

কী নাম এই স্টকের
সোমবার যখন বিএসই সেনসেক্স (BSE Sensex) ১,০০০ পয়েন্টের বেশি পড়ে গিয়েছিল, তখনও দাপট দেখিয়েছে ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড (Diamond Power Infrastructure Ltd)। এই মাল্টিব্যাগার স্টকটি দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের আক্ষরিক অর্থেই কোটিপতি করে তুলেছে।

পাঁচ বছরে ১ লাখ এখন ২৫ কোটি !
আজ থেকে ঠিক পাঁচ বছর আগে এই শেয়ারটির দাম ছিল মাত্র ০.০৭ টাকা (৭ পয়সা), অর্থাৎ ১০ পয়সারও কম। বর্তমানে সেই শেয়ারের দাম দাঁড়িয়েছে প্রায় ১৭৫.১৫ টাকা।

রিটার্ন: গত ৫ বছরে এই স্টকটি প্রায় ২,৫০,০০০% রিটার্ন দিয়েছে।

হিসাব: যদি কোনো ব্যক্তি ৫ বছর আগে এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে ধৈর্য ধরে রাখতেন, তবে আজ সেই টাকার বাজারমূল্য হতো ২৫ কোটি টাকারও বেশি।

সাম্প্রতিক পারফরম্যান্স এক নজরে
শেয়ার বাজার টালমাটাল থাকলেও ডায়মন্ড পাওয়ার-এর দৌড় থামেনি। গত সোমবার শেয়ারটি ১.৪৫% বেড়ে ১৭৫.১৫ টাকায় বন্ধ হয়েছে। দিনের শুরুতে এটি ১৭৯.৩০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল।

কেন আলোচনায় এই স্টক ?
গত আড়াই বছর আগেও এই শেয়ারের দাম ছিল মাত্র ২.৬৯ টাকা। সেখান থেকে বর্তমান স্তরে পৌঁছানো কোনো জাদুর চেয়ে কম নয়। গত পাঁচ দিনেও শেয়ারটি প্রায় ৪% লাভ দিয়েছে। লগ্নিকারীদের কাছে এটি এখন একটি ‘মানি প্রিন্টিং মেশিন’ হিসেবে পরিচিতি পেয়েছে।

আরও পড়ুন : মাসে ৫০০০ টাকার SIP করলে কত বছরে ১০ লাখ টাকা পাবেন ?

Post Comment

You May Have Missed