উৎসবের মরসুমে কোন ক্রেডিট কার্ডে আপনাকে দেবে সেরা অফার, কেনাকাটা করার আগে দেখে নিন
কলকাতা: উৎসবের সময় সাধারণ গৃহস্থ বাড়িতে দেখা যায় অনেক কিছু কেনাকাটা হয় বা কোনও খরচ হয়। বাড়ির কাজের প্রয়োজনীয় জিনিস কেনা থেকে কোথাও বেড়াতে যাওয়া, বিভিন্ন ক্ষেত্রে খরচ হয়। আর উৎসবের সময় এমনিই অনেক ছাড় পাওয়া যায়। আর তার সঙ্গে যদি সঠিক ক্রেডিট কার্ড থাকে তাহলে আরও কম টাকা খরচ করেই এই বিষয়গুলো হওয়া সম্ভব। কিন্তু কোন ক্রেডিট কার্ডে কতটা সাশ্রয়, জানেন কি?
আরও পড়ুন: টাকার হঠাৎ প্রয়োজন হলে গোল্ড লোন নাকি পার্সোনাল লোন, আপনার জন্য কোনটা ভাল?
ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? কোটক মাহিন্দ্রা ব্যাঙ্কের নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ড যদি আপনি ব্যবহার করেন, তাহলে ‘মেক মাই ট্রিপ’-এ ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। যাঁরা পরিবারের সঙ্গে কোথাও ছুটি কাটাতে যাওয়ার কথা ভাবছেন, তাঁদের জন্য এটা একটা দারুণ সুখবর।
নতুন টিভি বা ফ্রিজ কিনতে চাইছেন? বাজাজ ইলেকট্রনিক্স থেকে SBI কার্ডে যদি কিছু কেনেন তাহলে আপনি ১৬ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এ ছাড়াও আপনি যদি অ্যামাজনে EMI-এর মাধ্যমে কেনাকাটা করেন, তাহলে তৎক্ষণাৎ ১০ শতাংশ ছাড় পাবেন। প্রতি কার্ডে সর্বোচ্চ ৮৯ হাজার ২৫০ টাকা ছাড় পেতে পারেন আপনি
HDFC ব্যাঙ্কের ইজি ইএমআই স্কিমের আওতায় বিজয় সেলস থেকে যদি কোনও ইলেকট্রনিক্স পণ্য কেনেন, তাহলে ছাড় পাবেন। হিসাব বলছে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আপনি। একই ভাবে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড যদি আপনার থাকে তাহলে রিলায়েন্স ডিজিটাল থেকে EMI করেন, তাহলে ১২ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এ ছাড়াও আপনি যদি অ্যামাজনের ওয়েবসাইট থেকে কেনাকাটা করেন, তাহলে ১০ শতাংশ ছাড় পাবেন। টাকার অঙ্কে যা সর্বোচ্চ ১১ হাজার ২৫০ টাকা পর্যন্ত হতে পারে।
অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে যদি আপনি অ্যামাজনে কেনাকাটা করেন, তাহলে ১ হাজার ২৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন আপনি। আর যদি আপনি EMI-তে কেনাকাটা করেন, তাহলে এই ছাড়ের অঙ্ক পৌঁছে যায় ১ হাজার ৭৫০ টাকায়। এই ছাড়ের পরিমাণ যদিও অনেক বেশি নয়, তা হলেও উৎসবের মরসুমে যদি আপনি কেনাকাটা করতে চান, তাহলে এই ধরনের সব অফরে নজর রাখাই যুক্তিযুক্ত।
তবে, কোনও ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করার আগে কোন কার্ডে কোন অফার প্রযোজ্য হবে, সেটা দেখে নিন। অফারের মেয়াদ যাচাই করে নিন। EMI-এর ক্ষেত্রে ছাড়ের পাশাপাশি অতিরিক্ত খরচও যুক্ত হতে পারে। আপনার কাছে সেরা ডিল সেটাই হবে, যা আপনার আসলে অর্থ সাশ্রয় করে।
Post Comment