হুমকি দিয়ে ভোটার কার্ড হাতানোর অভিযোগ ! ফলতার TMC প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী-পুলিশ

হুমকি দিয়ে ভোটার কার্ড হাতানোর অভিযোগ ! ফলতার TMC প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী-পুলিশ

রুমা পাল, পার্থপ্রতিম ঘোষ, ফলতা, দক্ষিণ ২৪ পরগনা : ফলতায় তৃণমূল প্রার্থীর বাড়িতে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। হুমকি দিয়ে ভোটার কার্ড হাতানোর অভিযোগ। সকাল থেকে জাহাঙ্গির খানের বাড়িতে পুলিশ পর্যবেক্ষক। কেন্দ্রীয় বাহিনী নিয়ে জাহাঙ্গিরের বাড়িতে IPS অজয় পাল শর্মা। বাড়িতে খোঁজ মেলেনি তৃণমূল প্রার্থীর, দাবি কমিশনের। 

ভোটের বাকি একদিন। তার আগেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে পুলিশ পর্যবেক্ষক। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। সেই সূত্রেই তাঁর বাড়িতে পৌঁছে যান পুলিশ পর্যবেক্ষক। সেন্ট্রাল ফোর্স নিয়ে সোমবার সকালে জাহাঙ্গিরের বাড়িতে যান IPS অজয় পাল শর্মা। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে উত্তরপ্রদেশের IPS অজয় পাল শর্মা। 

CRPF-কে সঙ্গে নিয়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে পুলিশ পর্যবেক্ষক। জাহাঙ্গিরের বাড়িতে গিয়ে অত্যাচারের অভিযোগ তৃণমূলের। আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটে ৯৫জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। 

সকাল ১০টা থেকে জাহাঙ্গির খানের বাড়িতে রেড শুরু হয় বলে জানা গিয়েছে। জাহাঙ্গির খান কোথায় তা জানা যায়নি। সম্ভবত তিনি বেপাত্তা, এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। জাহাঙ্গির খানের বিরুদ্ধে অভিযোগ, ভোটারদের ভয় দেখিয়েছেন তিনি। জাহাঙ্গিরের তরফে ভোটারদের হুমকি দিয়ে এও বলা হয়েছে তারা যেন ভোট দিতে না যায়। এর পাশাপাশি ভয় দেখিয়ে ভোটারদের ভোটার কার্ড কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধে। 

Post Comment

You May Have Missed