হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের রিজার্ভারের দেওয়াল! চাপা পড়ে মৃত্যু হল দুজনের, আশঙ্কাজনক শিশু
Last Updated:
জলের রিজার্ভারের দেওয়াল ভেঙে মৃত্যু হল ২ জন ব্যাক্তির এবং গুরুতর আহত হয়েছে ১ শিশু। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়ার ভুইয়া পাড়ায়।
দীপক শর্মা, আসানসোল: জলের রিজার্ভারের দেওয়াল ভেঙে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃত্যু হয় ২ জন ব্যাক্তির এবং গুরুতর আহত হয় ১ শিশু বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া বিধানসভার ইসিএলের কেন্দা এরিয়ার ইস্ট কেন্দার ভুইয়া পাড়ার ঘটনা।
রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসিএলের পক্ষ থেকে এলাকায় সর্বসাধারণের জন্য একটি নতুন water reservoir নির্মাণ করা হয়েছিল। আজ, অর্থাৎ রবিবার সেই water reserve টিতে জল ভরে পরীক্ষা করা হচ্ছিল। নতুন রিজার্ভার দেখতে ভুইয়া পাড়ার বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন। এবং জলে হাত পা ধুতে থাকে।
ভিড়ের মধ্যে ঠিক সেই সময় আচমকাই রিজার্ভার এর এক পাশের দেওয়াল ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে ভেঙে পড়া দেওয়ালের নিচে চাপা পড়ে যান প্রকাশ ভুঁইয়া, পবন ভুঁইয়া এবং এক বছর দশ মাস বয়সী এক শিশু।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রকাশ ভুঁইয়া ও পবন ভুঁইয়াকে মৃত বলে ঘোষণা করেন। আহত শিশু ভরত ভুঁইয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার মানুষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
Asansol,Barddhaman,West Bengal
Apr 20, 2026 12:35 AM IST




Post Comment