‘কেউ ফলো করছে…’, মাঝরাতে রাস্তা থেকে ফেসবুক লাইভ, তারপরেই ফোন স্যুইচড অফ! কী হয়েছে রণজয়ের?

কলকাতা: প্রায় রাত ১টার সময়ে একটি ছোট্ট ফেসবুক লাইভ, সেখানে সঠিক ক্যামেরা অ্যাঙ্গেল নেই, স্পষ্ট নয় আওয়াজ ও! মোটের কথা, নায়কদের যেভাবে দেখতে অভস্থ্য সাধারণ মানুষ, নায়কেরাও যেভাবে অনুরাগীদের সামনে আসতে অভ্যস্থ.. এই লাইভ একেবারেই সেরকম নয়। ৩০ অগাস্ট রাত প্রায় ১টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট লাইভ করেন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। সেখানে তিনি জানান, শ্যুটিং থেকে ফিরছিলেন তিনি। সেই সময়ে একটা অদ্ভুত অনুভূতি হয় রণজয়ের। তাঁর মনে হয়, কেউ যেন একটা অনুসরণ করছে তাঁকে। বিপদ বুঝেই নাকি এই ফেসবুক লাইভ করছেন তিনি! কথা বলতে বলতে হঠাৎ বন্ধ হয়ে যায় রণজয়ের ফেসবুক লাইভ! কী হয়েছে অভিনেতার? 

সোশ্যাল মিডিয়ায় রহস্যময় ফেসবুক লাইভ, তারপরেই ফোন অফ রণজয়ের!

সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ফেসবুক করেন রণজয়, সেখানে তিনি বলেন শ্যুটিং শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। বর্তমানে প্রতীক্ষা ধারাবাহিকে অভিনয় করছেন রণজয়, সম্ভবত সেই ধারাবাহিকেরই শ্যুটিং সেরে ফিরছিলেন তিনি। কিন্তু সেই সময়ে হঠাৎ তাঁর মনে হয়, মধ্যরাতের রাস্তায় তাঁকে কেউ অনুসরণ করছে। উপায়ান্তর না দেখেই নাকি এই ফেসবুক লাইভটি করেন তিনি। তবে কথা বলতে বলতেই হঠাৎ রণজয়ের ক্যামেরা ঘুরে যায়, বন্ধ হয়ে যায় আওয়াজকে। তারপরে একেবারে হঠাৎ করে বন্ধ হয়ে যায় ফেসবুক লাইভটি। আর দেখা যায় না রণজয়কে। মধ্যরাতে হলেও, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়িয়ে পড়ে এই লাইভ। রণজয়ের পরিচিতরা জানাতে থাকেন, এই লাইভ করার পরেই নাকি স্যুইচ অফ হয়ে যায় অভিনেতার ফোন। অনেকেই ফোন করেও খোঁজ পাননি রণজয়ের। সেই উদ্বেগের কথাও সোশ্যাল মিডিয়ায় জানাতে থাকেন রণজয়ের বন্ধুরা। 

সকালে কী জানালেন রণজয়?

এরপরে সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রণজয়। কাল রাতে যা ঘটেছে, আমার ফেসবুক লাইভটি করার পরে আমার কাছে বহু ফোন এসেছে। আমার ফোনটা সকালে কোনোরকমে ঠিক হওয়ার পরে, ফোন মেসেজ আর ফোন কলে ভরে গিয়েছে। আমার এখন শুধু একটুকুই বলার, গতকাল রাতে যা ঘটেছে, তার ব্যাপারে বিশদে কাল বলব। শুধু বলব না, বিস্তারিত দেখাব কী কী ঘটেছে।’ রণজয় সোশ্যাল মিডিয়ায় এই স্টেটাস পোস্ট করার পরেই কমেন্টবক্স ভরে গিয়েছে কমেন্ট বক্সে। অনেকেই জানতে চেয়েছেন, কী হয়েছে অভিনেতার? তবে এর থেকে বেশি আর কিছু জানাতে চাননি তিনি। অনেকে আবার মনে করছেন, এই হঠাৎ ফেসবুক লাইভ ও এই স্টেটাস কিছু প্রচার কৌশলও হতে পারে। উত্তর দেবে সময়।

আরও পড়ুন: Nepal Flash Flood: প্রতিদিন নেপালে বেড়ে যাচ্ছে মৃতের সংখ্যা! প্রাণের খোঁজ ধ্বংসস্তুপে, চলছে জনজীবন স্বাভাবিক করার চেষ্টাও

Post Comment

You May Have Missed