‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনাল কাজ করছে না’, অভিযোগ দেশের শীর্ষ আদাল
কলকাতা: লক্ষ লক্ষ বিচারাধীন ভোটারের ভবিষ্যৎ নির্ধারণ করতে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশ, মঙ্গলবার পর্যন্ত যাঁদের ছাড়পত্র দেওয়া হবে, তাঁরা প্রথম দফার ভোট দিতে পারবেন। এই প্রেক্ষাপটে ঠিক তার আগের দিন সেই ট্রাইব্যুনাল নিয়েই সুপ্রিম কোর্টে অভিযোগ জানালেন এক ব্যক্তি।
সোমবার সর্বোচ্চ আদালতে মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন-সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনাল কাজ করছে না। ট্রাইব্যুনালে শুনানিতে আইনজীবীদের যেতে দেওয়া হচ্ছে না। শুধু অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে। এরপরই এই ইস্যুতে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানান মামলাকারীর আইনজীবী।
বলা হয়, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনাল কাজ করছে না’, এই অভিযোগ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ এক আইনজীবী। ‘ট্রাইব্যুনালে শুনানিতে আইনজীবীদের যেতে দেওয়া হচ্ছে না’, শুধু অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে, অভিযোগ আইনজীবীর।
আগামী ২৪ তারিখ পশ্চিমবঙ্গের SIR-মামলার পরবর্তী শুনানি। তাই এই ইস্যুতে দ্রুত হস্তক্ষেপের আর্জি আইনজীবীর। ‘আজই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে রিপোর্ট নেব’, আইনজীবীর করা আর্জির উত্তরে জানাল সুপ্রিম কোর্ট।



Post Comment