সিআইডির ম্যারাথন জেরা শেষে বেরোলেন অভিষেক, প্রায় মধ্যরাতে গেলেন কোথায়?

সিআইডির ম্যারাথন জেরা শেষে বেরোলেন অভিষেক, প্রায় মধ্যরাতে গেলেন কোথায়?

Kolkata

-Ritesh Ghosh

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি জেরা শেষে প্রায় মধ্যরাতে বেরোলেন। রাত সাড়ে ১১টা নাগাদ ভবানী ভবন ছাড়েন তিনি। সই জালিয়াতি মামলায় তাঁকে ম্যারাথন জেরা করা হয়। এদিন টানা সাড়ে ৫ ঘণ্টা চলে এই প্রশ্নোত্তর পর্ব। ভবানী ভবন থেকে বেরিয়ে তিনি সোজা কালীঘাটে যান। বর্তমানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই রয়েছেন। সেখানে তাঁদের একটি বৈঠক হয়।

তদন্তকারীরা অভিষেকের উত্তরে সন্তুষ্ট নন বলে খবর। ফলে তাঁকে ফের আগামী ১৪ জুন সিআইডির কাছে হাজিরা দিতে বলা হয়েছে। বেলা ১২টার মধ্যে তাঁকে ভবানী ভবনে যেতে হবে।

Abhishek Banerjee leaves CID headquarters after marathon questioning session

এদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার আগেই সিআইডি দফতরে পৌঁছন অভিষেক। প্রথমে জিজ্ঞাসাবাদের পর বহুক্ষণ জেরা করা হয়েছে। সিআইডির এডিজি সুপ্রতিম সরকার সেখানে উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১১টা নাগাদ সিআইডি দফতর থেকে বেরিয়ে আসেন অভিষেক।

অভিষেককে একাধিক কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সিআইডি জানতে চায় ৬ মের বৈঠক নিয়ে। বৈঠকে অনুপস্থিত থেকেও বিধায়কদের সই কেন চিঠিতে রয়েছে? সইগুলি কে বা কারা করেছেন? কেনই বা করা হয়েছে সেই প্রশ্ন ওঠে। জানতে চাওয়া হয় রেজোলিউশন বুক কোথায় রয়েছে। তদন্তকারীরা এসব বিষয়ে বিস্তারিত জানতে চান বলে খবর।

সই জালিয়াতি কাণ্ডে সিআইডি আগে তিনবার তলব করেছিল। অভিষেক হাজিরা এড়িয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি কৌশিক চন্দ তাঁকে ভর্ৎসনা করেন। আদালতের নির্দেশেই তিনি এদিন সিআইডি দফতরে হাজির হন। আদালত তাঁকে ২১ দিনের রক্ষাকবচ দিয়েছে।

Post Comment

You May Have Missed