সাবধান ! আপনার রুপোর গয়না নকল নয় তো ? ৩০ শতাংশ ক্রেতাই ঠকছেন !
How To Buy Silver : রুপোর গয়না কেনার (Silver Buying Tips) আগে আপনারও সাবধান হওয়া উচিত। সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট বলছে, গত পাঁচ বছরে সিলভার কিনতে গিয়ে প্রতারণার মুখে পড়েছেন ক্রেতারা। শতাংশের হিসেবে এই সংখ্যাটা কম নয়। ৩০ শতাংশের বেশি ক্রেতাদের ঠকিয়েছে দোকানিরা। মূলত, রুপোর বিশুদ্ধতা যাচাইয়ের (Silver Purity) বিষয়টি অনেকেরই জানা নেই। সেই কারণেই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে ক্রেতাদের।
রুপোয় রয়েছে হলমার্কিং ?
একটি সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, প্রতারণার আশঙ্কায় ৯৩ শতাংশ রুপোর ক্রেতারা সিলভারে হলমার্কিং আবশ্যিক করার কথা বলেছেন। তাহলেই তাদের প্রতারণার মুখে পড়তে হবে না। ডিজিটাল যাচাইকরণের জন্য এখন সরকারও রুপোয় হলমার্কিংয়ের উদ্যোগ নিয়েছে। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর হলমার্কিং শুরু করেছে সরকার। সরকারি ওই চিহ্ণ সোনা-রুপোয় বিশুদ্ধতার মানদণ্ডের প্রতীক হিসাবে ধরা হয়।
আরও কী বলা হয়েছে সমীক্ষা রিপার্টে
এই হলমার্কিংয়ের মাধ্যমে গ্রাহকরা ‘BIS Care’ মোবাইল অ্যাপের মাধ্যমে পণ্যের ধরন, বিশুদ্ধতা, হলমার্কের তারিখ, পরীক্ষাকেন্দ্রের বিবরণ ও গয়না বিক্রেতার রেজিস্ট্রেশন নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করতে পারবেন।
১০ জনের মধ্যে ৩ জন্য় প্রতারিত হয়েছেন
সমীক্ষায় বলা হয়েছে, সার্ভের সময় ৮ শতাংশ রুপোর ক্রেতা জানিয়েছেন-অন্তত একবার তারাঁ সিলভার কেনার সময় ঠকেছেন। তবে ৪২ শতাংশ জানিয়েছেন, তারা এই ধরনের কোনও সমস্যার মুখে পড়েননি। যদিও এই বিষয়ে ২৭ শতাংশ কোনও মন্তব্য করেননি। যার অর্থ, ১০ জনের মধ্য়ে ৩ জন রুপো কেনার ক্ষেত্রে প্রতারণার মুখে পড়েছেন।
আসল-নকল কীভাবে বুঝবেন ?
১ আগে হলমার্ক দেখুন – রুপো কেনার কথা ভাবলে অভশ্যই হলমার্ক পরীক্ষা করুন। আসল রুপোয় সর্বদা ৯২৫ বা BIS চিহ্ন থাকবে।
২ আইস টেস্ট বা বরফ দিয়ে পরীক্ষাটা জানেন – মনে রাখবেন, আপনার কেনা রুপো যদি আসল হয়, তাহলে এতে তাপ পরিবাহিতা অনেক বেশি হবে। সেই ক্ষেত্রে বরফের টুকরো আসল রুপোর ওপর দ্রুত গলে যায়। চাইলে ক্রেতা বরফের ওপর রেখেও রুপো পরীক্ষা করতে পারেন।
৩ ম্যাগনেট টেস্ট বা চুম্বক দিয়ে পরীক্ষা করুন – মনে রাখবেন , নকল রুপো সাধারণত চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। কারণ রুপোয় বেশি পরিমাণ লোহা, নিকেল বা অন্য ধাতু মেশালে তা সহজেই চুম্বকে আটকে যাবে। তবে, আসল রুপো চুম্বকের সঙ্গে লেগে থাকে না, তাই আপনি চুম্বক দিয়ে এটি পরীক্ষা করতে পারেন।
৪ ৬ সংখ্য়ার HUID কোড – এই ক্ষেত্রে সোনার মতো, রূপার গয়নাগুলিতেও এখন ছয়-সংখ্যার HUID কোড দেওয়া হয়। রূপার গয়নাগুলিতে ছয়-সংখ্যার HUID কোড পরীক্ষা করে আপনি কোন হলমার্ক কেন্দ্র গয়নার বিশুদ্ধতা যাচাই হয়েছে, তা বুঝে নিতে পারবে।



Post Comment