অক্ষয় তৃতীয়ায় রাতেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী জানাল IMD ?
কলকাতা: অক্ষয় তৃতীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা রাজ্যের একাধিক জেলায়। উত্তরবঙ্গে বেশি, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন, ‘মঞ্চে একদিকে আমি থাকব, অন্যদিকে শুভেন্দু অধিকারী থাকুন’, কী চ্যালেঞ্জ দিলেন অভিষেক ?
অক্ষয় তৃতীয়ায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা উত্তরবঙ্গে
উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর ০.৯ কিমি উচ্চতায় অবস্থিত উপরের বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্তটি অব্যহত রয়েছে। উক্ত ঘূর্ণাবর্ত থেকে পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ অতিক্রম করে, বিস্তৃত পূর্ব পশ্চিম, অক্ষ বরাবর অক্ষরেখাটি, যা উত্তর পূর্ব বাংলাদেশের উপর ০.৯ কিমি উচ্চতায় অবস্থিত ঘূর্ণাবর্তের সঙ্গে যুক্ত সেটিও অব্যহত রয়েছে। আগামী ৭ দিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ১৯ এপ্রিল থেকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও করা হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস !
তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৯ এপ্রিল ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। আইএমডি সূত্রে পরামর্শ দেওয়া হয়েছে, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে চলে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। গাছ, বৈদ্যুতিক খুঁটি, দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নিতে বারণ করা হয়েছে। পাশাপাশি বজ্রপাতের সময় জলাশয়ের কাছে যেতে বা সংস্পর্শে আসতেও বারণ করা হয়েছে।
তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে !
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ধীরেধীরে ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে।তবে পরবর্তী ৪ দিনে তেমন কোনও তাপমাত্রার বড় পরিবর্তন হবে না। তবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে জানিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এটা শুধু ১৯ এপ্রিলই নয়, আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে বলে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। খারাপ আবহাওয়া আদ্রতাজনিত অস্বস্তি থেকে নিষ্কৃতি পেতে সকাল ১১ থেকে দুপুর চারটে পর্যন্ত দীর্ঘ সময় বাইরে থাকতে বারণ করা হয়েছে।



Post Comment